সাতসকালে SSKM হাসপাতালে আগুন! আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে

Share:

নিজস্ব প্রতিনিধি : এসএসকেএম হাসপাতালে আগুন। বৃহস্পতিবার সকালে হাসপাতালের রোন্যাল্ড রস ব্লকের বিল্ডিংয়ের ল্যাবে আগুন দেখতে পাওয়া যায়। আগুন লাগার জেরে আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে। শট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান পুলিশের।

জানা গিয়েছে, হাসপাতালের চারতলায় রয়েছে একটি ল্যাব। সেখানেই সকালে আগুনের ফুলকি দেখতে পাওয়া যায়। হাসপাতালে রয়েছে রোন্যাল্ড রস ব্লকের বিল্ডিং। সেখান থেকেই আগুন ছড়ায়। দমকলে খবর দেওয়া হলেও হাসপাতালের অগ্নিনির্বাপক ব্যবস্থা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে দমকল বাহিনীও গোটা এলাকা পরিদর্শন করেছে।  আগুন লাগার কারণে বেশ কিছুক্ষণ পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। ওই বিল্ডিং-র কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছিলনা । দুপাশে দড়ি দিয়ে আটকে দেওয়া হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে রোন্যাল্ড রস ব্লকের বিল্ডিংয়েরর ল্যাব খোলা হয়। কর্মীরা ল্যাবে প্রবেশ করার পরেই ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। দ্রুত আগুন নেভানোর চেষ্টা করা হয়। হাসপাতালে থাকা অগ্নিনির্বাপন ব্যবস্থা দিয়েই আগুন নেভানোর কাজ করা হয়। আগুন খুব বেশি না ছড়ানোয়, দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। দমকলেও খবর দেওয়া হয়েছিল। দমকল পৌঁছে ঘটনাস্থলটিকে সরেজমিনে দেখে। তাঁরা জানায়, শর্টসার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়েছে। সাতসকালে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর পরিবারের মধ্যে। বড় দুর্ঘটনা যাতে না ঘটে তারজন্য বেশ কিছুক্ষণ ওই বিল্ডিং-র কাছে কাউকে যেতে দেওয়া হয়নি।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ