নদীচরে আচমকা নেমে এল দুটি সেনা কপ্টার, আতঙ্ক গলসিতে

প্রথমে আকাশে কয়েকবার চক্কর এরপর সরাসরি নদীচরে নেমে এল দুটি হেলিকপ্টার। সেগুলি থেকে কয়েকজন বেরিয়ে এসে নদীচরে নামলেন কয়েকজন।

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: প্রথমে আকাশে কয়েকবার চক্কর এরপর সরাসরি নদীচরে নেমে এল দুটি হেলিকপ্টার। সেগুলি থেকে কয়েকজন বেরিয়ে এসে নদীচরে নামলেন কয়েকজন। বুধবার দুপুরে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক তৈরি হয় পূর্ব বর্ধমানের গলসিতে। দুটি হেলিকপ্টার কাদের, কেনই বা নামল নদীর চরে তা নিয়ে রহস্য দানা বেধেছে। এ বিষয়ে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের কাছেও কোনও তথ্য নেই বলে জানা গিয়েছে। ঘটনাটি গলসির ২ নম্বর ব্লকে।

স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছে, এদিন নদীর পাড়ে কপ্টার নামার পর তা থেকে বেরিয়ে আসে কয়েকজন। তা নিয়েই গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়ায়। কারণ এর আগেও বেশ কয়েকবার ওই এলাকায় চক্কর কাটে একটি হেলিকপ্টার। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে নদীর চরে হেলিকপ্টার নামার খবর পাঠানো হয়েছে পানাগড় বায়ুসেনা আধিকারিকদের কাছে। তবে সেখান থেকে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশের প্রাথমিক অনুমান, কপ্টার দুটি বায়ুসেনার। সম্ভবত, মহরা চলাকালীন কোনও সমস্যায় সেগুলি জরুরি অবতরণ করেছে। পুলিশের দাবি, এলাকায় কোনও কপ্টার অবতরণ করাতে হলে স্থানীয় প্রশাসনকে জানাতে হয়। কিন্তু এদিন কোনও তথ্য ছিল না তাঁদের কাছে।

বুধের নক্ষত্র পরিবর্তন, ৩ নভেম্বর উন্নতির দরজা খুলে যাবে ৪ রাশির জাতকদের

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা

পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু

ঠাকুরবাড়িতে শুভেন্দুর পাতে ছিল চিংড়ির পিঠে, কীভাবে বানাবেন এই পদ? জানুন…

জমি বিবাদকে ঘিরে রণক্ষেত্র তেহট্ট, ধারালো অস্ত্রের কোপে আহত মহিলা-সহ ১০, তদন্তে পুলিশ

হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গেরুয়া ছোঁয়া, বদলে গেল লোগো

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর