আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বিশ্বের দরবারেও কন্যাশ্রী আদৃত’, কন্যাশ্রী দিবসে বাংলার মেয়েদের বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি : কন্যাশ্রী দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। এক পা এক পা করে এক যুগ কাটিয়ে ফেলেছে কন্যাশ্রী দিবস। এই দিনে বাংলার মেয়েদের বিশেষ বার্তা দিলেন তিনি।

বৃহস্পতিবার তিনি লিখেছেন, “আজ কন্যাশ্রী দিবস। আমাদের সকলের গর্বের কন্যাশ্রী প্রকল্প আজ ১২ বছরে পা দিল। সারা বিশ্ব জুড়ে, সারা দেশ জুড়ে, সারা বাংলা জুড়ে সকল কন্যাশ্রীদের জানাই অনেক অনেক অভিনন্দন। সমাজে মেয়েদের ক্ষমতায়ণের ক্ষেত্রে এতো অল্প সময়ে এতো বড় প্রভাব অন্য কোন সরকারি প্রকল্পের আছে বলে আমার অন্তত জানা নেই!

তাইতো বিশ্বের দরবারেও এটা এতো আদৃত – ৬২টি দেশের ৫৫২টি প্রকল্পের মধ্যে প্রথম স্থান অধিকার করে United Nations Public Service Award বিজয়ী। আমি সবসময় মনে করি, যে সমাজে মেয়েরা ভালো থাকে না, সেই সমাজ কখনও ভালো থাকতে পারে না। সমাজের উন্নয়নের জন্য দরকার মেয়েদের ক্ষমতায়ন। এটা আমার গর্ব, আজ আমাদের রাজ্যে ৯৩ লক্ষের বেশি ‘কন্যাশ্রী’। এই প্রকল্পে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সাড়ে সতেরো হাজার কোটি টাকা। আমরা শুধু মুখে women empowerment এর কথা বলি না। আমরা করে দেখাই।

আমি সকল কন্যাশ্রীদের বলব জীবনে অনেক বড় হও এবং দেশের মুখ উজ্জ্বল করো, রাজ্যের মুখ উজ্জ্বল করো। তোমরাই একদিন বিশ্ব বাংলা গড়বে। তোমরাই বিশ্বে সম্মানের মুকুট নিজেদের মাথায় পরবে। জয় হিন্দ! জয় বাংলা! জয় কন্যাশ্রী!”

 

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মেয়েদের ক্ষমতায়নের জন্য ২০১৩ সালের ১৪ অগস্ট ‘কন্যাশ্রী’ প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর কেটে গিয়েছে ১২ বছর।

Published by:

Share Link:

More Releted News:

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ