পড়ুয়াদের হাতে বর্ণমালা ও মণীষীদের কাটআউট, ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে বার্তা রেডরোডে

Share:

নিজস্ব প্রতিনিধি : গোটা দেশের পাশাপাশি শহর কলকাতাতেও পালিত হয়েছে ৭৯ তম স্বাধীনতা দিবস। রেড রোডের অনুষ্ঠানেও ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে বার্তা দিতে দেখা গিয়েছে। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে একাধিক স্কুল পড়ুয়ারা।

শুক্রবার সকালে রেডরোডের অনুষ্ঠানে পড়ুয়াদের হাতে দেখা গিয়েছে বাংলা বর্ণমালা। পাশাপাশি বাঙালি মণীষীদের কাট আউট নিয়ে কুচকাওয়াজে অংশ গ্রহণ করেছেন পড়ুয়ারা। উত্তর ২৪ পরগনার ভগবতী দেবী বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারা স্কুল ড্রেসে এদিন হাজির হয়েছিলেন রেড রোডে। সেখানেই তাঁদের হাতে ছিল বাংলা, হিন্দি সহ বর্ণমালা। সেই নিয়ে তাঁরা মার্চপাস্ট করেছেন। পাশাপাশি যোধপুর বয়েজ হাইস্কুলের পড়ুয়াদের হাতে ছিল মণীষীদের কাটআউট। সেখানে রয়েছেন বাঙালি মণীষী থেকে শুরু করে দেশের জন্য লড়াই করা সকল যোদ্ধাদের ছবি। নীরব প্রতিবাদ করেছেন তাঁরা

ভিন রাজ্যে বাঙালিদের ওপর হেনস্তার অভিযোগ উঠছে। বাংলার মানুষ বিজেপি শাসিত রাজ্যে ক্রমাগত হেনস্তা হচ্ছেন। বৈধ নথি থাকা সত্ত্বেও, অবৈধ আখ্যা দিয়ে তাঁদের আটকে রেখে হেনস্তা করা হচ্ছে। দেশের স্বাধীনতায় বাংলা অগ্রণী ভূমিকা রয়েছে। কিন্তু সেই বাঙালিই আজ সারাদেশে বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারিত। এই ঘটনার প্রতিবাদে একাধিকবার সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। বোলপুর থেকে ভাষা আন্দোলনের সূচনা করেছিলেন। রাজ্যজুড়ে এই ভাষা আন্দোলন জারি রাখার কথা বলা হয়েছে। রেডরোডেও সেই ছবি দেখা গেল। বাংলা ভাষার ওপরে সন্ত্রাস চলবে না। মেনে নেওয়া হবে না। সেই কথা বার বার জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

ইজরায়েলে লোকনাথ মন্দির গড়ার আবেদন নিয়ে চাকলা ধামে নেতানিয়াহুর উপদেষ্টা

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের