‘শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে রাশিয়ার বিপদ বাড়বে’, হুঁশিয়ারি ম্যাক্রোঁর

Share:

আন্তর্জাতিক ডেস্ক : কি হবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ভবিষ্যৎ? আদৌ কি বন্ধ হবে হানাহানি? যুদ্ধ বন্ধ করার আশা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গত সপ্তাহে বৈঠক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সেই বৈঠকে উল্লেখযোগ্য কোনও অগ্রগতি হয়েছে বলে জানা যায়নি। তবে হাল ছাড়তে নারাজ ট্রাম্প। পুতিনের সঙ্গে বৈঠকের পর সোমবার হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কির সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। ইউরোপের নেতাদের সঙ্গেও দিনভর বৈঠক করেছেন ট্রাম্প।

সোমবারের এই বৈঠকের পরেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে রাশিয়ার ওপর বিপদ নেমে আসতে পারে।রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে হোয়াইট হাউজে আলোচনায় করেছেন ডোনাল্ড ট্রাম্প ও ভোলোদামির জেলেনস্কি। সেখানেই বলা হয়েছে, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধ হওয়া সম্ভব। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে দিনভর হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠকের পর ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। নেতারা পৃথকভাবে নিজেদের কথাও তুলে ধরেছেন। ম্যাক্রোঁ রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।

ম্যাক্রোঁ বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে। শান্তিচুক্তি প্রক্রিয়া প্রত্যাখ্যাত হয়, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর হবে।

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র