২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে অবৈধভাবে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। ‘ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট,’ এই নীতিই নেওয়া হয়েছে অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে। সেই বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছেন, রাজ্যে রোহিঙ্গা কিংবা অবৈধভাবে অনুপ্রবেশকারীদের সন্ধান পেলেই পুলিশকে খবর দিতে হবে। তাদের আটক করে পুলিশ তুলে দেবে বিএসএফের হাতে। তারপরে বিএসএফ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তারপর থেকেই রাজ্যজুড়ে অবৈধভাবে অনুপ্রবেশকারীদের (মূলত বাংলাদেশি) পাকড়াও করছে পুলিশ। সেই অনুপ্রবেশকারীদের নিয়ে যাওয়া হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলার হোল্ডিং সেন্টারে। সেখান থেকে সময়মতো পুশব্যাক করার চেষ্টা করছে বিএসএফ। যদিও সেই পুশব্যাক রুখে দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। গত ২৪ ঘণ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এমনই দশটি পুশব্যাক রুখে দিয়েছে বিজিবি। অন্তত বিবৃতি জারি করে তেমনটাই জানিয়েছে তারা। এই বিষয়ে অবশ্য বিএসএফের পূর্বাঞ্চলীয় বিভাগের তরফে কিছুই জানানো হয়নি।

আরও পডুন: চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

গত ২৪ ঘণ্টায় বিএসএফ-এর পুশব্যাক রুখে দেওয়া প্রসঙ্গে বিজিবি জানিয়েছে, ‘সীমান্ত দিয়ে কোনও ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, সেই সংক্রান্ত আইন এবং দ্বিপাক্ষীয় সমঝোতার পরিপন্থি যে কোনও পুশব্যাকের প্রচেষ্টা কঠোরভাবে রুখে দেওয়া হবে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ এবং যে কোনও পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’ পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক রুখতে ইতিমধ্যেই কড়া নজরদারি শুরু করেছে বিজিবি। প্রতি মুহূর্তে টহল দিচ্ছে বাংলাদেশ সেনা। ভারতের সঙ্গে সীমান্ত সংলগ্ন বাংলাদেশের গ্রামগুলির বাসিন্দাদেরও এই বিষয়ে সতর্ক করা হয়েছে। সূত্রের খবর, আগামী ৮ জুন দিল্লিতে বিজিবি ও বিএসএফের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানেই সীমান্ত ব্যবস্থাপনা এবং পুশব্যাক-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

গত ২৪ ঘণ্টায় কোথায় কোথায় পুশব্যাক রুখে দিয়েছে বিজিবি, তার একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে-

বাংলাদেশের মহেশপুরের সীমান্ত দিয়ে বিএসএফের একটি প্রিজন ভ্যানে করে প্রায় ৩০-৩৫ জন ব্যক্তিকে পুশব্যাকের চেষ্টা করা হয়। যদিও বিজিবির তরফে তাতে বাধা দিলে বিএসএফ উক্ত ব্যক্তিদের পুনরায় ভ্যানে তুলে অন্যত্র সরিয়ে নিয়ে যায়।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ উৎমাছড়া সীমান্ত এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে স্থানীয় জনগণ আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। যাচাই-বাছাই শেষে তাদের ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করা হয়। তারপর প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে তাদের ভারতে পুশব্যাক করা হয়েছে।

বিজিবির খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) দায়িত্বপূর্ণ যশোরের গোগা ও রুদ্রপুর সীমান্ত এলাকায় কয়েকজন নারী-পুরুষকে পুশইনের উদ্দেশ্যে সীমান্তের নিকট অবস্থান করতে দেখা যায়। বিজিবির আপত্তির ফলে বিএসএফ তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।

এইভাবে দশটি ঘটনার উল্লেখ করে বিবৃতি জারি করেছে বিজিবি।

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য কালীঘাটে

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির