ট্রাম্প প্রশাসনের রোষের শিকার মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর এখনও যে বেশ ক্ষুব্ধ ট্রাম্প প্রশাসন তার প্রমাণ যেন আবার মিলল। যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ফের খড়্গহস্ত হয়েছে তারা। তাই প্রায় কোনওরকম সতর্কতা জারি না করেই গোয়েন্দা সংস্থার প্রধানসহ ২ প্রবীণ সামরিক কমান্ডারকে বরখাস্ত করলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ।

এক বিশিষ্ট সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শুক্রবার এই দুই মার্কিন আধিকারিককে বরখাস্ত করার হয়েছে। কিন্তু প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির (DIA) প্রধান জেনারেল জেফরি ক্রুজকে কেন বরখাস্ত করা হল তার কারণ এখনও জানা যায়নি।

গোপন সূত্রে এও জানা গিয়েছে যে নাভাল রিজার্ভ অর্থাৎ সংরক্ষিত নৌবাহিনীর প্রধান এবং নৌবাহিনীর বিশেষ যুদ্ধ নেতৃত্বের কম্যান্ডারকেও অপসারণ করা হয়েছে। এই বরখাস্তের কারণ কী তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ক্রুজকে সরিয়ে দেওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে সংবাদ মাধ্যমের ফাঁস হয়ে যাওয়া DIA-এর এক প্রাথমিক প্রতিবেদন। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ২২ জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার কর্মসূচি কয়েক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। এদিকে ওই স্থাপনাগুলি সম্পূর্ণ ধ্বংসের দাবি করেছিলেন ট্রাম্প। ফলে তিনি কার্যত মিথ্যেবাদী প্রমাণিত হয়েছেন।

এই প্রতিবেদন ফাঁস হয়ে যাওয়ায় ক্রুদ্ধ হন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউজ থেকে জানানো হয় সম্পূর্ণ ভুল খবর প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি নিউইয়র্ক টাইমস, সিএনএন-এর মত সংবাদমাধ্যমগুলিকে ভুয়ো খবর প্রকাশ করার জন্য কাঠগড়ায় তোলেন তিনি।

মার্কিন সেনেটের গোয়েন্দা বিষয়ক কমিটির সহ-সভাপতি সেনাটার মার্ক ওয়ার্নার বলেন জাতীয় নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করা আসলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভ্যাসের প্রতিফলন। তারা গোয়েন্দাবৃত্তিকে নিরাপত্তার পরিবর্তে আনুগত্য যাচাইয়ের অস্ত্র হিসাবে দেখছে। ফলে বোঝাই যাচ্ছে ট্রাম্প প্রশাসনের এই খড়্গহস্ত হওয়া নিয়ে মোটেই খুশি নন গোয়েন্দা বিভাগ।

তাদের দাবি, ট্রাম্প মূলত প্রতিশোধ নিচ্ছেন। আসলে তিনি সেইসব গোয়েন্দা এবং আইন প্রণয়নকারীদের শাস্তি দিচ্ছেন যাদের সঙ্গে একসময়ে ট্রাম্পের মতের অমিল হয়েছিল। তবে বরখাস্তকরণের দিক থেকে এই প্রথম শিরোনামে এল ট্রাম্প প্রশাসন তা নয়। এর আগে এপ্রিল মাসে জাতীয় নিরাপত্তা সংস্থা (NSA)-এর পরিচালক জেনারেল টিমোথি হফকে বরখাস্ত করেছিলেন। ট্রাম্প সেই সময় নিরাপত্তা পরিষদ থেকে একযোগে ১২ জনেরও বেশি কর্মীকে সরিয়ে দিয়েছিলেন।

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য

চিনের প্রেসিডেন্টের সফরের আগেই ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিমের

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর