জোর ধাক্কা খেলেন গম্ভীর, টিম ইন্ডিয়ার কোচের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়ে ওষুধ সহ স্বাস্থ্য সংক্রান্ত সরঞ্জাম মজুত ও বিতরণের দায়ে মামলার বিচার চলছে ভারতীয় ক্রিকেট দলের মুখ্য কোচ গৌতম গম্ভীরের বিরুদ্ধে। নিম্ন আদালতের ওই বিচার প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ জারি করতে অস্বীকার করল দিল্লি হাইকোর্ট। যদিও এ সংক্রান্ত এফআইআর খারিজের জন্য গম্ভীরের আর্জি শুনতে রাজি হয়েছেন বিচারপতি নীনা বনশল কৃষ্ণা। আগামী ২৯ অগস্ট ওই শুনানি হবে।

করোনার প্রকোপের সময়ে দিল্লিতে বিজেপির সাংসদ ছিলেন গম্ভীর। করোনায় আক্রান্তদের পাশে দাঁড়াতে একটি সংস্থাও (ফাউন্ডেশন) খুলেছিলেন। ওই সংস্থার মাধ্যমে করোনা আক্রান্তদের অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে চিকি‍ৎসা সংক্রান্ত সরঞ্জাম পৌঁছে দিয়েছিলেন। সাধারণ মানুষ যখন অক্সিজেন সিলিন্ডার-সহ করোনার চিকি‍ৎসা সরঞ্জাম ও ওষুধপত্র জোগাড় করতে হিমশিম খাচ্ছেন, তখন কীভাবে গম্ভীর ওই বিপুল পরিমাণ চিকি‍ৎসা সামগ্রী পেলেন, তা নিয়ে প্রশ্ন ওঠে। অতিরিক্ত পরিমাণ ওষুধ ও চিকি‍ৎসা সরঞ্জাম মজুতের দায়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। নিম্ন আদালতে ওই মামলার শুনানি চলছে। আগামী ৮ সেপ্টেম্বর ফের শুনানি হয়েছে। ওই দিন গম্ভীরের স্ত্রী ও মাকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

তার আগেই নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন গৌতম গম্ভীর। এদিন তাঁর আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাই যুক্তি দেখান ‘করোনার প্রকোপে যখন সরকারি স্বাস্থ্য কাঠামো কার্যত ভেঙে পড়েছিল, ঠিক তখন গৌতম গম্ভীর সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। অক্সিজেন সিলিন্ডার সহ প্রয়োজনীয় চিকি‍ৎসা সরঞ্জাম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন।’ যদিও ওই যুক্তি মানতে রাজি হননি বিচারপতি।

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

‘হোম ট্যুর’ ভিডিও পোস্ট করেই চোরের খপ্পরে ইউটিউবার, খোয়া গেল ১০ লক্ষ টাকার গহনা

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ

ঘাটালে ডাম্পিং গ্রাউন্ড ঘিরে অশান্তি, আবর্জনা ফেলার গাড়ি আটকে চলল বিক্ষোভ

রাজ্য ও কলকাতা পুলিশের ১৭৯ আইপিএস আধিকারিকের দায়িত্ব বদল