সৌজন্যার আত্মহত্যার ঘটনায় সহ-অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের

আর এটাকে আত্মহত্যা বলে মেনে নিতে পারছেন না সৌজন্যার বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক তারকাদের আত্মহত্যার খবরে জেরবার সিনেদুনিয়া। গতকালই এক তরুণ অভিনেত্রীর আত্মহত্যায় ফের শোকের ছায়া নেমে আসে। সুশান্ত সিং রাজপুতের পর ফের আবারও আত্মহত্যার কথা সামনে আসে এক অভিনেত্রীর। মারা যান কন্নড় ইন্ডাস্ট্রির টেলি অভিনেত্রী সৌজন্যা। আর এই ঘটনাকে আত্মহত্যা বলতে নারাজ সৌজন্যার বাড়ির লোক। তাই পুলিশে মামলা দায়ের করলেন সৌজন্যার বাবা।

জানা গিয়েছে, কন্নড়ের কুম্বালগুড়ু থানায় সৌজন্যার সহযোগী অভিনেতা বিবেক ও তাঁর অ্যাসিস্টেন্ট মহেশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। পুলিশের কাছে সৌজন্যার বাবা জানিয়েছেন, বিবেককে সন্দেহ হয় তাঁর। ওনার মেয়েকে অত্যাচার চালাত বিবেক। গত বৃহস্পতিবার সকালে সানওর্থ অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় সৌজন্যার মৃতদেহ। সেই সঙ্গে উদ্ধার করা হয় একটি সুইসাইড নোটও। সেখানে স্পষ্ট পরিবারের কাছে তিনি ক্ষমা প্রার্থী। টেলিভিশন থেকে শুরু করে বড়পর্দা, একের পর এক ভালো কাজ উপহার দিয়েছেন তিনি ভক্তদের।

আর এটাকে আত্মহত্যা বলে মেনে নিতে পারছেন না সৌজন্যার বাবা। তিনি থানায় জানিয়েছেন, সৌজন্যাকে কিছুদিন আগেই টাকা পাঠিয়েছিলাম। যা পাওয়া যাচ্ছে না, গয়না নেই। মহেশ আমাদের জন্য অপেক্ষা না করেই প্রমাণ লোপাটের জন্য পুলিশের কাছে দেহ নিয়ে যায়। মানসিক অবসাদে ছিল না আমার মেয়ে।’ সৌজন্যা তাঁর লেখা চিঠিতে জানান, ‘আমি খুব দুঃখিত এই কাজ করার জন্য। বাবা আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে আগেই জানিয়েছিলাম, আমি এই পরিস্থিতি আর নিতে পারছি না। দুঃখিত মা, আমি বলেছিলাম আমি আসব আজ, কিন্তু আমি আসতে পারলাম না। আমি তোমাদের সকলকে খুব ভালোবাসি। তবে আমার মানসিক অবস্থা ভালো নয়। শারীরিক সমস্যা ভেতর ভেতর কুড়ে খাচ্ছে। তাই আমার মনে হল এটাই করা শ্রেয়। আমি এখনও ভাবছি যে এমনটা না করাই ভালো, কিন্তু তাও, তোমাদের সবাইকে সরি।’

রাগের মাথায় কোনও সিদ্ধান্ত নেবেন না, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা আনন্দ দেবে…

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ