তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোসাহেবি কোন পর্যায়ে পৌঁছাতে পারে তার সাক্ষী থাকলেন বাংলাদেশবাসী। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদ্রোহী তথা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে তুলনা করলেন বিএনপি নেতা তথা জাতীয় সংসদের মুখ্যসচেতক নুরুল ইসলাম মণি। আর তার ওই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। নজরুল অনুসারীরা ওই মন্তব্যের জন্য বিএনপি নেতার ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

ঘটনার সূত্রপাত সোমবার (২৪ অগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির শাখা সংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের তরফে প্রেস ক্লাবে এক সভার আয়োজন করা হয়েছিল। ওই সভায় ভাষণ রাখতে গিয়ে সমস্ত সীমা লঙ্ঘন করেন জাতীয় সংসদের মুখ্যসচেতক নুরুল ইসলাম মণি। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্তুতি করতে গিয়ে তাঁর সঙ্গে জাতীয় কবি কাজী নজরুলের তুলনা টেনে তিনি বলেন, ‘নজরুল তার সৃষ্টির মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে আছেন। আমরা প্রতিটি ঘরে, সারা দেশে নজরুলকে খুঁজি। আমাদেরও একজন নজরুল আছেন। আমরা হয়তো তাকে দেখতে পাই না, কিন্তু তাকে চিনতে না পারলে আমাদেরই ভুগতে হবে। আমাদের নজরুল হলেন তারেক রহমান।’

জাতীয় কবিকে ছোট করতে গিয়ে বিএনপি নেতা নুরুল ইসলাম মণি বলেন, ‘তারেক রহমান মাত্র ছয় মাস আগে ক্ষমতায় এসেছেন। এর মধ্যেই দেশকে কঠিন বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তিনি বলেন, “তারেক ক্ষমতায় আসার কয়েক দিনের মধ্যেই ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ শুরু হলো। ৮৫টি দেশে রাতারাতি তেলের দাম বেড়ে গেল। আমাদের নজরুল তেলের দাম বাড়াননি। বাংলাদেশ এমন একজন মানুষ পেয়ে ভাগ্যবান। এমন একজন নজরুল আর জন্মাবে না। আমরা যদি এই নজরুলকে হারাই, বাংলাদেশ আরেকজন নজরুল পাবে না।’

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি