বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

Share:

নিজস্ব প্রতিনিধি: মরণ-বাঁচন ম্যাচে জ্বলে উঠতে পারল না ভারতীয় পুরুষ হকি দল। বিশ্বকাপ হকির সেমিফাইনালের লড়াইয়ে টিঁকে থাকার জন্য শেষ ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে বড় ব্যবধানে জয় প্রয়োজন ছিল হরমনপ্রীত সিংহদের। কিন্তু জয় তো দূর অস্ত, উল্টে ৫-৩ গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হল।

পাকিস্তানকে দুরমুশ করে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছিল ভারতীয় পুরুষ হকি দল। কিন্তু দ্বিতীয় রাউন্ডে কার্যত ছন্নছাড়া খেলা উপহার দিয়েছেন হরমনপ্রীতরা। ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের কাছে হেরে কার্যত বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল। যদিও খাতায়-কলমে ক্ষীণ আশা বেঁচে ছিল। আর্জেন্টিনাকে বড় ব্যবধানে হারাতে পারলে একটা সুযোগ ছিল। কিন্তু সোমবার (২৪ অগস্ট) ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। ম্যাচের ৩৯ সেকেন্ডের মাথায় ভারতীয় রক্ষণকে পরাস্ত করে বাঁ পোস্ট ঘেঁষে বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন জোয়াকুইল টোসকানি। সাত মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ২-০ করেন আর্জেন্টিনার নিকোলাস ডে লা টোরে। ১০ মিনিটের মাথায় ভারতের হয়ে গোল করে ব্যবধান কমান সুখজি‍ৎ। প্রথম কোয়ার্টারে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল আর্জেন্টিনা। দ্বিতীয় কোয়ার্টারে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের। বহু চেষ্টা করেও একে অপরের রক্ষণ ভাঙতে পারেননি দুই দলের খেলোয়াড়রা। দ্বিতীয় কোয়ার্টারে কোনও গোল না হওয়ায় ২-১ ব্যবধানে এগিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতির পরে ফের গোলের জন্য ঝাঁপায় আর্জেন্টিনার খেলোয়াড়রা। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। তৃতীয় কোয়ার্টারের তিন মিনিটে টমাস ডোমেনের দুরন্ত শট জালে জড়ায়। ১৫ মিনিটে পেনাল্টি স্ট্রোকে ভারতীয় গোলরক্ষক মোহিথকে পরাস্ত করে ব্যবধান ৪-১ করেন টমাস ডোমেনে। শেষ কোয়ার্টারে আট মিনিটে আর্জেন্টিনার লুকাস টোসকানি পঞ্চম গোল করে কার্যত ভারতীয় দলের সেমিফাইনালে ওঠার আশার কফিনে শেষ পেঁরেক পুঁতে দেন। ৫-১ ব্যবধানে পিছিয়ে পড়ার পর মরণ কামড় দেওয়ার চেষ্টা করেন হরমনপ্রীতরা। ১৪ মিনিটে গোল করে ব্যবধান কমিয়ে ৫-২ করেন সুখজি‍ৎ। শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান হার্দিক সিংহ। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…