ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

Share:

নিজস্ব প্রতিনিধি:  খেলোয়াড়দের হাতে, বাহুতে কিংবা শরীরের বিভিন্ন অংশে ট্যাটু এখন আর নতুন কোনও বিষয় নয়। ক্রিকেট থেকে ফুটবল বিশ্বের বহু তারকাই শরীরে ট্যাটু এঁকে নিজেদের ব্যক্তিত্ব, বিশ্বাস, পরিবার কিংবা জীবনের বিশেষ মুহূর্তকে তুলে ধরেছেন। কারও কাছে ট্যাটু নিজস্ব পরিচয়ের প্রতীক, আবার কারও কাছে তা জীবনের কোনও গুরুত্বপূর্ণ অধ্যায়কে চিরদিনের জন্য মনে রাখার এক বিশেষ মাধ্যম। খেলাধুলার দুনিয়ায় ট্যাটু অনেক সময় তারকার ব্যক্তিগত গল্পও বলে। তবে এবার ভারতের উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেলের হাতে থাকা বিশেষ ট্যাটুই এখন চর্চার বিষয় হয়ে উঠেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত শতরান করে নজর কেড়েছেন ধ্রুব জুরেল। তবে তাঁর ব্যাটিংয়ের পাশাপাশি সেঞ্চুরি উদযাপনের ধরনও এখন আলোচনায়। শতরান পূর্ণ করার পর স্যালুট করে নিজের বাইসেপে থাকা ‘জয় জওয়ান, জয় কিষান’ ট্যাটু দেখান তিনি।  সঙ্গে নেপথ্যের গল্পও শোনান। যা শুনে আবেগে ভাসছেন ক্রিকেট প্রেমীরা।  

কলম্বোয় দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ১৭৭ বলে অপরাজিত ১১৫ রান করেন জুরেল। তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছক্কা। তাঁর শতরানের সুবাদে ভারত ৯ উইকেটে ৫০৩ রান তোলে।  শতরান পূর্ণ করার পর জুরেল প্রথমে স্যালুট করেন। এরপর জামার হাতা গুটিয়ে ট্যাটুটি দেখান। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কেন এমন ট্যাটু? সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে জুরেল জানান, তাঁর দাদু ছিলেন কৃষক এবং বাবা ছিলেন সেনাবাহিনীতে। পরিবার ও নিজের শিকড়ের প্রতি শ্রদ্ধা থেকেই তিনি এই ট্যাটু করিয়েছেন। জুরেলের কথায়, তিনি নিজের শিকড় কখনও ভুলতে চান না। তাই শতরানের পরের স্যালুটটি তিনি উৎসর্গ করেছেন তাঁর বাবা ও দাদুকে।

শুধু আবেগ নয়, ব্যাট হাতেও এ দিন পরিণত ক্রিকেটের পরিচয় দিয়েছেন ধ্রুব জুরেল।  ঋষভ পন্থের সঙ্গে সপ্তম উইকেটে তাঁর ১১২ রানের গুরুত্বপূর্ণ জুটি ভারতকে বড় স্কোরে পৌঁছে দেয়। পন্থ ৬৩ রান করেন, আর জুরেল নিজের স্বাভাবিক ছন্দে ধৈর্য ধরে ইনিংস এগিয়ে নিয়ে যান। ৯৯ রানে পৌঁছে কিছুটা উত্তেজনাও তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত একটি সিঙ্গল নিয়ে শতরান পূর্ণ করেন জুরেল। এরপর তাঁর আবেগঘন উদযাপন বুঝিয়ে দেয়, এই শতরান তাঁর কাছে শুধুমাত্র ব্যক্তিগত সাফল্য নয় এটি তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা জানানোরও এক বিশেষ মুহূর্ত।

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ অভিভাবকের বিরুদ্ধে

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

হারানো ছাগল খুঁজতে গিয়ে খুলল কপাল, সোনার খনির সন্ধান পেলেন দরিদ্র কৃষক

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

‘মোহভঙ্গ’, ঋতব্রতদের শিবির ছেড়ে মমতার দলে ফিরলেন সংখ্যালঘু তৃণমূল বিধায়ক

চোখের সামনে খুন হয়েছিল মা, কিশোর ছেলের সাক্ষ্যে যাবজ্জীবন খুনির