চিহ্নিত ‘দাগি’দের মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: SSC- তালিকা প্রকাশের পর থেকে একাধিক মামলা দায়ের হচ্ছে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে। এই তালিকা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তালিকায় চিহ্নিত দাগিদের একাংশ। তাঁদের দাবি ছিল নতুন পরীক্ষায় বসতে দেওয়া হোক। কিন্তু সেই মামলা মঙ্গলবার খারিজ করেছে কলকাতা হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। এরপরেই কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে। এসএসসি নিয়োগ কেলেঙ্কারি নিয়ে তোলপাড় হচ্ছে বাংলা। এসএসসি প্রকাশ করা তালিকা নিয়ে হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেছে অযোগ্যরা। চিহ্নিত অযোগ্য দাগিদের সেই মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এসএসসি প্রকাশিত অযোগ্যদের যে তালিকা তাতে কোনরকম হস্তক্ষেপ করেনি আদালত। নতুন নিয়োগ পরীক্ষায় বসতে চেয়ে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলা করেছিলেন ‘অযোগ্য’ তালিকাভুক্ত শিক্ষক শিক্ষিকারা। মঙ্গলবার এই মামলায় এসএসসি-র প্রকাশিত ১৮০৬ জনের তালিকা বহাল রাখারই নির্দেশ দিল আদালত। হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, তালিকায় হস্তক্ষেপ করার জন্য এটি উপযুক্ত মামলা নয়। আদালত আরো প্রশ্ন তুলেছে, মামলাপারি অযোগ্য দাগিরা এতদিন কোথায় ছিলেন। কালিকা প্রকাশের পর এই আদালতে চলে এলেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রকাশিত হয়েছে তালিকা।

অযোগ্যের তালিকা প্রকাশ হওয়ার পর কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে একটার পর একটা মামলা দায়ের হচ্ছে। এবার সেটা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন শীর্ষ আদালতে দুই বিচারপতি। সোমবার বিচারপতির সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ এসএসসির কাছে দাগি অযোগ্যদের বাদ দেওয়ার বিষয়ে জানতে চেয়েছিলেন। সেই সময় এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, অযোগ্যদের বাদ দেওয়া হয়েছে। এরপরেও একাধিক পিটিশন জমা পড়ায় বিরক্তি প্রকাশ করে দুই বিচারপতি বলেছেন, একটা বিষয় নিয়ে এত মামলা কেন। প্রতিদিনই একই বিষয়ে মামলা দায়ের হচ্ছে। সবদিক বিবেচনা করে দেখা হচ্ছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের