মরণপণ বাজি! ৫০০ টাকার জন্য যমুনা নদীতে ঝাঁপ, প্রবল স্রোতে তলিয়ে গেল ১৯ বছরের যুবক

মরণপণ বাজি! মাত্র ৫০০ টাকার জন্যে অকালেই যমুনা নদীতে তলিয়ে গেল ১৯ বছরের যুবক। বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে যমুনা নদীতে মরণঝাঁপ দিয়েছিল ছেলেটি। কিন্তু আর চ্যালেঞ্জ জেতাও হল না।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মরণপণ বাজি! মাত্র ৫০০ টাকার জন্যে অকালেই যমুনা নদীতে তলিয়ে গেল ১৯ বছরের যুবক। বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে যমুনা নদীতে মরণঝাঁপ দিয়েছিল ছেলেটি। কিন্তু আর চ্যালেঞ্জ জেতাও হল না। ৫০০ টাকা নেওয়াও হল না। ভিডিও রেকর্ড করল বন্ধুরা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের বাগপত জেলার নিওয়াদা গ্রামে। যেখানে বন্ধুদের সঙ্গে মাত্র ৫০০ টাকার বাজি ধরে জলে ঝাঁপ দেয় ছেলেটি। আর ফেরা হয়নি। যমুনা নদীর প্রবল স্রোতে তলিয়ে গেল ছেলেটি। ঘটনার সময় ভারী বৃষ্টিপাতের ফলে বিপজ্জনক জলস্রোত বইছিল যমুনা নদীতে। সেই নদীতেই সাঁতার কাটার চ্যালেঞ্জ দিয়েছিল বন্ধুরা।

তাতে পুরস্কার মূল্য ছিল মাত্র ৫০০ টাকা। ছেলেটি আর দ্বিধা করেনি। বন্ধুদের সামনেই যমুনা নদীতে ঝাঁপ দেয়। আর সেই দৃশ্য রেকর্ড করে বন্ধুরা। কিন্তু যমুনা নদীর উচ্চ জলস্রোতে আর ফেরা হয় নি ছেলেটির, তলিয়ে যায়। সেই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিছু বুঝতে না পেরে এরপর বন্ধুরা স্থানীয় পুলিশকে খবর দেয়। স্থানীয় পুলিশ এবং দুর্যোগ প্রতিক্রিয়া দলগুলি এসে যমুনা নদীতে অনেকক্ষণ অনুসন্ধান অভিযান চালালেও জুনায়েদ নামক ওই যুবককে খুঁজে পায়নি। পুলিশের মতে, বাজি ধরার সময় জুনায়েদ এবং তার বন্ধুরা যমুনার তীরে জড়ো হয়েছিল। আর জুনায়েদকে চ্যালেঞ্জ দেওয়া মাত্রই সে কোনও দ্বিধা ছাড়াই চ্যালেঞ্জ গ্রহণ করে নদীতে ঝাঁপিয়ে পড়ে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, জুনায়েদ স্রোতের বিরুদ্ধে কিছুক্ষণ লড়াই করছিল ফিরে আসার জন্যে। কিন্তু শেষমেষ প্রকৃতির কাছে হার মানে সে। কয়েক সেকেন্ডের মধ্যেই অদৃশ্য হয়ে যায়।

 

বাগপত পুলিশ ডুবুরি এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর (SDRF) সহায়তায় অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে। তবে, অবিরাম বৃষ্টিপাত এবং হাতিনিকুন্ড ব্যারেজ থেকে জল ছেড়ে দেওয়ার ফলে নদীর জল বিপ দসীমার বাইরে চলে গিয়েছে, যার ফলে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়েছে। এখনও পর্যন্ত, যুবকের কোনও সন্ধান পাওয়া যায়নি। পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, বাজি ধরা এবং ঘটনার ভিডিও ধারণের সঙ্গে জড়িত বন্ধুদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এই ধরণের অবহেলা সহ্য করা হবে না বলে জানিয়েছেন পুলিশ। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা হতবাক ও উদ্বেগ প্রকাশ করেছেন, যমুনার তীরে নিরাপত্তা ব্যবস্থা এবং নজরদারি বাড়ানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের