চোপড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

ফের ঘটে গেল বিধ্বংসী অগ্নিকাণ্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ঘটে গেল বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের মিলিক পাড়া এলাকায়। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর-রাতে আসিরুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আসিরুল ইসলামের আরও তিন ভাইয়ের বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। এলাকাবাসী আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন। খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীকে। স্থানীয় বাসিন্দা ও দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

যদিও ততক্ষণে সব কিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি সম্ভবত শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি আসিরুল ইসলামের পরিবারের।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট