আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারত-বাংলাদেশের জালনোট-সহ গ্রেফতার প্রৌঢ়

নিজস্ব প্রতিনিধি, মালদা: ভারত ও বাংলাদেশের জালনোট-সহ এক প্রৌঢ়কে গ্রেফতার করল মালদা পুলিশ। তবে শুধু জালনোট নয়, প্রায় ৪০ হাজার মূল্যের নগদ টাকাও উদ্ধার করা হয়েছে ধৃতের কাছ থেকে। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থেকে ওই প্রৌঢ়কে জালে জড়ায় গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সম্ভবত ওই ব্যক্তি বাংলাদেশি। মালদায় অনুপ্রবেশ করেছিল। গোপন সূত্রে সেই খবর পেতেই কালিয়াচক থানার শাহবাজপুরে অভিযান চালায় গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। ওইসময় ওই প্রৌঢ়র খোঁজ পাওয়া যায় একটি বাড়িতে। সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ তিন লক্ষ টাকার ভারতীয় জাল নোট উদ্ধার করে। প্রতিটি নতুন ৫০০ টাকার নোট। একইসঙ্গে ভারতীয় মুদ্রায় ৪২ হাজার ৫০০ টাকা ও বাংলাদেশি মুদ্রায় ৬৪২ টাকা পাওয়া যায় ধৃতের থেকে।

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আনিসুর রহমান। ওই টাকা এবং জালনোটগুলি পাচারের উদ্দেশ্য ছিল তার। তবে আগেই সেগুলি বাজেয়াপ্ত করা গিয়েছে। শুক্রবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়।

Published by:

Share Link:

More Releted News:

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজ, ধ্বংসস্তূপের নীচে আটকে বেশ কয়েকজন শ্রমিক

আবার ইডির তলব রথীন ঘোষকে, ভোট গণনার পরই হাজির হতে হবে

গ্যাস সঙ্কটে বন্ধ ছিল ভোগ বিতরণ, বর্গভীমা মন্দিরে পুণ্যার্থীদের জন্য বড় পদক্ষেপ

বলাগড়ে সময়মত অচৈতন্য মহিলাকে হাসপাতালে পৌঁছে প্রাণ বাঁচালেন পুলিশ অফিসার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ