নিউইয়র্কের টাইমস স্কোয়্যারে কলকাতার দুর্গা পুজোকে তুলে ধরবেন ঋতুপর্ণা, ঘোষণা ফিরহাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউইয়র্কের টাইম স্কোয়্যারে বাংলার দুর্গাপূজোকে এবছর তুলে ধরবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ‘ফেস অফ বেঙ্গল’হিসেবে নিউইয়র্কের টাইমস স্কোয়্যারে বড় পর্দায় দেখা যাবে তাকে। সেখানে বহু মানুষ একত্রিত হবেন। কলকাতা দুর্গাপুজো নিয়ে ইতিমধ্যে একাধিক সিনেমা করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparna Sengupta)। সেই দুর্গাপুজোকে তিনি তুলে ধরবেন সেই পর্দায়। সোমবার কলকাতা পুরসভার আয়োজিত কলকাতা শ্রী পুরস্কার এর প্রাক পর্বে অনুষ্ঠানে এই ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম(Mayor Firhad Hakim)। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি বলেন টাইমস স্কোয়্যারে এ বছর বহু মানুষ অনেক আনন্দ করবেন। সেখানে বাংলার ফেস আমি হচ্ছি।

আমি বহু ছবিতে অভিনয় করেছি যার মধ্যে আমরা দুর্গাপূজাকে আহবান করেছি। দুর্গাপুজোর বিশেষ বিশেষ দৃশ্য এবং অনুভূতি আমরা তুলে ধরেছি। ফিরহাদ হাকিম বলেন ঋতুপর্ণা অত্যন্ত উচ্চমানের অভিনেত্রী। তাকে আমরা যে দায়িত্ব যখন দিয়েছি সেই দায়িত্ব তিনি ভালোভাবে পালন করেন। এবারও তাকে যে দায়িত্ব দিয়েছি আমরা আশা করছি তিনি ভালোভাবে পালন করবেন। সোমবারের এই মঞ্চ থেকে ঘোষণা করা হয় কলকাতা পুরসভার দুর্গাপুরেও প্রতিযোগিতায় ‘কলকাতা শ্রী’ ২০২৫ এর আবেদন প্রক্রিয়ার শুরু হয়েছে। শহরের সমস্ত দুর্গাপুজো কমিটিগুলি এই প্রতিযোগিতা অংশ দিতে পারবে।

আবেদনপত্র জমা দেওয়া যাবে অনলাইনে এবং অফলাইনের মাধ্যমে। বিভিন্ন বিভাগে পুরস্কার থাকবে তার সঙ্গে আর্থিক মূল্য দেওয়া হবে তবে নিয়ম অনুযায়ী মেয়র ডেপুটি মেয়র এবং মেয়র পরিষদের নিজে নিজে এলাকায় পুজো গুলি এই প্রতিযোগিতার বাইরে থাকবে।’ কলকাতা শ্রী ‘প্রতিযোগিতা দীর্ঘদিন ধরেই শহরে দুর্গা উৎসবের মর্যাদাপূর্ণ অংশ। পুরসভার আশা এ বছরেও প্রতিযোগিতা তে আরো বেশি সংখ্যক কমিটি অংশগ্রহণ করবে এবং আন্তর্জাতিক স্তরে প্রচারের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে ‘কলকাতা শ্রী’ ।

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ, এখনও কোন মায়ায় জড়িয়ে আছেন এশা?

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য