৪৫২ ভোট পেয়ে উপরাষ্ট্রপতি পদে জয়ী এনডিএ’র প্রার্থী রাধাকৃষ্ণন, ‘ইন্ডিয়া’র প্রার্থী পেয়েছেন ৩০০টি ভোট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রত্যাশামতোই দেশের ১৭তম উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রচারক তথা এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। তিনি ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থী তথা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে ২৫২ ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছেন। রাধাকৃষ্ণন পেয়েছেন ৪৫২টি ভোট। আর সুদর্শন রেড্ডি পেয়েছেন ৩০০ সাংসদের ভোট। গত ২১ জুলাই সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন আচমকাই ইস্তফা দিয়েছিলেন ত‍ৎকালীন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ফলে শূন্য হয়েছিল উপরাষ্ট্রপতির পদ।

উপরাষ্ট্রপতি নির্বাচনে শুধু লোকসভা ও রাজ্যসভার সাংসদরাই ভোট দেন। সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট সাংসদের সংখ্যা ৭৮৮। তার মধ্যে সাতজন সাংসদের পদ শূন্য। ১৩ জন সাংসদ ভোট দানে গরহাজির ছিলেন। ওই ১৩ জনের চার জন ভারত রাষ্ট্র সমিতির, সাত জন বিজু জনতা দলের, একজন শিরোমণি অকালি দলের এবং একজন নির্দল সাংসদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল দশটায় শুরু হয় ভোটগ্রহণ। সবার আগে ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একে একে ভোট দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সকালের দিকে ভোটদানের হার ছিল ভালই। বেলা সাড়ে তিনটের মধ্যেই ৯৬ শতাংশ সাংসদ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। বিকেল পাঁচটার সময়ে ভোটগ্রহণ শেষ হয়।

সন্ধে ছয়টার পরে শুরু হয় ভোটগণনা। সাড়ে সাতটা নাগাদ ভোটগণনা শেষ হয়। রিটার্নিং অফিসার পিসি মোদি জানিয়েছেন, এদিন মোট ৭৬৭ জন সাংসদ ভোট দিয়েছেন।। তার মধ্যে ১৫ জনের ভোট বাতিল হয়েছে।। মোট বৈধ ভোটের সংখ্যা ৭৫২।  এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন ৪৫২টি ভোট পেয়েছেন। আর ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি পেয়েছেন ৩০০টি ভোট।

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

পুলিশকে খোলা ছাড় দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার