Loading live market data...
Loading active stocks...
Connecting...

উমার মর্ত্যে আগমনের আগেই সুখবর, হাতির হানা রুখতে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে বসল পুলিশ ক্যাম্প

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের মতো দক্ষিণের জেলাগুলির বাসিন্দারা রীতিমতো আতঙ্কে থাকেন হাতির পালের। কখন বুনো হাতির দল জঙ্গল থেকে লোকালয়ে এসে বিঘার পর বিঘা জমির ফসল খেয়ে চলে যাবে, কখন রান্নাঘর থেকেই খাবার উধাও হয়ে যাবে তার ইয়ত্তা নেই। হাতির পায়ের চাপে পদপিষ্ট হয়ে বা শুঁড়ে তুলে আছাড় মারার ফলে মৃত্যুও হয়েছে প্রচুর। এতদিন হাতি তাড়াতে গ্রামবাসীদের ভরসা ছিল মশাল। এবার পুজোর মরশুমে গ্রামবাসীদের জন্য নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের প্রত্যন্ত গ্রাম পাঁচালে এবার তৈরি করা হচ্ছে পুলিশ ক্যাম্প।

পাঁচাল একটি প্রত্যন্ত গ্রাম। চারধারে শুধু জঙ্গল আর জঙ্গল। ফলে গ্রামবাসীরা কাঁটা হয়ে থাকেন গজরাজের আতঙ্কে। বুনো হাতি মাঝেমধ্যেই ঢুকে পড়ে গ্রামে। এতদিন পর্যন্ত গ্রামের কাছে কোনও থানা বা পুলিশ ক্যাম্প ছিল না। ফলে যে কোনও দুর্ঘটনা ঘটলে বা বিপদ হলে গ্রামবাসীদের যেতে হত ২৫ কিলোমিটার দূরের সোনামুখী থানায়। সে যেমন দূর, তেমন সময় সাপেক্ষে। থানায় যেতে হলেও তো পেরোতে হয় ঘন জঙ্গল। একে জঙ্গলে সাপ খোপের আতঙ্ক, তার মধ্যে উপরি পাওয়া হিসাবে বুনো হাতির ভয়- গ্রামবাসীরা এতদিন ধরে অপেক্ষায় ছিলেন ‘আচ্ছে দিন’-এর। অবশেষে মহামায়ার মর্ত্যে আগমনের মরসুমেই এল সুখবর।

গ্রামবাসীদের সুবিধার কথা মাথায় রেখে পাঁচাল গ্রামে তৈরি করা হল পুলিশ ক্যাম্প। বুধবার সকালেই উদ্বোধন হয়ে গিয়েছে পাঁচাল পুলিশ ক্যাম্পের। পঞ্চায়েত ভবনের নীচের তলায় তৈরি হয়েছে পুলিশ ক্যাম্প। বুধবার পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান, বিষ্ণুপুরের SDPO সুপ্রকাশ দাস-সহ পুলিশের অন্য পুলিশ অফিসার।

পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানিয়েছেন, বহুদিন ধরেই পাঁচাল গ্রামে একটি পুলিশ ক্যাম্প তৈরির চিন্তাভাবনা করা হচ্ছিল। শেষ পর্যন্ত তৈরি হল ক্যাম্প। এই ক্যাম্পেই এখন থেকে গ্রামবাসীরা যাবতীয় অভিযোগ দায়ের করতে পারবেন।

ক্যাম্পের ইন-চার্জের দায়িত্বে থাকবেন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ। সঙ্গে থাকবে সশস্ত্র বাহিনীও। পাশাপাশি রাতে দুর্ঘটনা এবং অপরাধ এড়াতে পুলিশি টহলদারির ব্যবস্থাও করা হবে। ধীরে ধীরে ক্যাম্প আরও উন্নত হবে। তখন পাওয়া যাবে FIR দায়েরের সুবিধাও।

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি