বুধে এশিয়া কাপ অভিযান শুরু সূর্যদের, সম্ভাব্য একাদশে কাদের ঠাঁই?

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৫ সালের এশিয়া কাপে প্রথম খেলায় সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত ভারত। একই গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান। প্রথম খেলার সম্ভাব্য একাদশ নিয়ে চলেছে জোর কদমে আলোচনা। ভারতের প্রথম একাদশে জায়গা পাবেন কি সঞ্জু স্যামসন ও রিঙ্কু সিংহ? কতগুলি পেসার দিয়ে খেলাবে ভারত সব নিয়েই চলছে চর্চা। কারা কারা খেলতে পারেন সম্ভাব্য একাদশে রইল তারই একটা আভাস।

সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

১) অভিষেক শর্মা— বর্তমানে টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটার। অভিষেক খেলছেনই দল ঘোষণার সময় জানিয়ে দিয়েছিলেন নির্বাচক প্রধান অজিত আগরকর। অভিষেক শর্মাকে ওপেনারের পাশাপাশি স্পিন বল করতেও দেখা যেতে পারে।

২) শুভমন গিল— ভারতীয় দলের সহ-অধিনায়ক গিল অভিষেকের সঙ্গে ওপেন করতে নামবেন ।

৩) তিলক বর্মা— তিন নম্বর জায়গা পাকা করে নিয়েছেন তিলক। এশিয়া কাপেও তিলক বর্মাকে দেখা যাবে তিন নম্বরে।

৪) সূর্যকুমার যাদব— তিনি দলের অধিনায়ক। মিডল অর্ডারে তিলকের সঙ্গে দলের ভার সামলাবেন।

৫) হার্দিক পাণ্ড্য— ইন্ডিয়ান ক্রিকেট টিমের অন্যতম সেরা অলরাউন্ডার। ব্যাটিং-এর পাশাপাশি বলও করবেন হার্দিক

৬) শিবম দুবে— হার্দিক পাণ্ড্যের সঙ্গে অলরাউন্ডার হিসেবে খেলতে পারেন শিবম দুবে। যদি শিবম এশিয়া কাপে খেলে তাহলে ভারতের প্রথন একাদশে জায়গা হবে না রিঙ্কু সিং-এর

৭) জিতেশ শর্মা— সঞ্জুর বদলে জিতেশকে খেলানো হবে উইকেটরক্ষক হিসাবে। দেশের হয়েও ফিনিশারের ভূমিকায় খেলবেন তিনি।

৮) অক্ষর পটেল— অক্ষর প্যাটেলের বাঁ-হাতি স্পিন বোলিং এবং ব্যাটিং-এর জন্য জনপ্রিয়, যা জাদেজার উত্তরাধিকারের মতো অলরাউন্ডারের ভূমিকার প্রতিফলন ঘটায়। স্পিনার-অলরাউন্ডার হিসাবে খেলবেন এই বাঁহাতি।

৯) অর্শদীপ সিংহ— ভারতের নির্ভরযোগ্য বোলার যিনি নতুন ও পুরনো বলে সমান কার্যকর।

১০) জসপ্রীত বুমরাহ— চোট সারিয়ে ফরম্যাটে ফিরেছেন বুমরাহ। অর্শদীপের সঙ্গে পেস বিভাগের দায়িত্ব সামলাবেন

১১) বরুণ চক্রবর্তী— বরুণ চক্রবর্তী ভারতের রহস্যময় স্পিনার। প্রতিপক্ষকে কঠিন আক্রমণ করে চাপে ফেলেন। অক্ষরের পাশাপাশি বরুণ দলের স্পিন বিভাগ সামলাবেন ।

আরও জেনে নিন খেলা সম্পর্কে…

এশিয়া কাপের গ্রুপ
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান
গ্রুপ বি: শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকং

এশিয়া কাপের ভেন্যু:
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবি

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে