সিগারেট শুধু ক্যান্সারেরই নয়, ঝুঁকি বাড়ছে ডায়বেটিসেরও, নয়া গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: ধূমপান মানেই ক্যান্সার বা ফুসফুসের রোগের কথাই আমরা সবচেয়ে বেশি শুনে থাকি। কিন্তু, সম্প্রতি ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব ডায়বেটিসের (EASD) একটি গবেষণা থেকে জানা যাচ্ছে সিগারেটের ধোঁয়া আমাদের শরীরের ভিতরে এমন ক্ষতি করছে, যা সরাসরি টাইপ-২ ডায়বিটিসের সব ধরনেরই ঝুঁকি বাড়াচ্ছে। ভিয়েনায় অনুষ্ঠিত একটি সম্মেলনে এই গবেষণা প্রকাশিত হয়।

গবেষকরা বলছেন, ধূমপান শুধু টাইপ-২ ডায়বেটিসই নয়, বরং আরও কিছু ক্ষেত্রে রোগের ঝুঁকি বাড়ায়। স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলির (সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড) তথ্য নিয়ে এই গবেষণা করা হয়েছে। গবেষকরা টাইপ-২ ডায়বেটিসকে চারটি উপধর/সাবটাইপে ভাগ করেছেন:

SIRD (Severe Insulin-Resistant Diabetes) — যেখানে শরীর ইনসুলিনের বিরুদ্ধে কম সাড়া দেয়।

SIDD (Severe Insulin-Deficient Diabetes) — ইনসুলিন উৎপাদনে খুব কম সাড়া দেয়।

MOD (Mild Obesity-related Diabetes) — যেসব ক্ষেত্রে স্থূলতা ও কমবয়স থেকে বেশি শুরু হয়।

MARD (Mild Age-related Diabetes) — বয়স বাড়ার সঙ্গে ধীরে ধীরে শুরু হয়।

গবেষণায় উঠে এসেছে যে, যারা কখনও ধূমপান করেছেন (“ever smokers”) তাদের ঝুঁকি ধূমপান না করা মানুষের তুলনায় সব সাবটাইপেই বেশি। বিশেষ করে SIRD ধরনে ঝুঁকি সবচেয়ে বেশি। প্রায় ২.১৫ গুণ বেশি ঝুঁকি ধূমপায়ীদের। MOD ও MARD সাবটাইপে ঝুঁকি ছিল যথাক্রমে প্রায় ২৯% ও ২৭% বেশি; SIDD-তে প্রায় ২০% বেশি ঝুঁকি পাওয়া গেছে। এছাড়াও, যারা দীর্ঘ পরিমাণে ও দীর্ঘ সময় ধরে ধূমপান করছেন, তাদের SIRD-তে ঝুঁকি প্রায় ২.৩৫ গুণ, এবং অন্যান্য সাবটাইপগুলিতেও ঝুঁকি যথাক্রমে ৫২%, ৫৭% ও ৪৫% বেড়ে যায়। এখন প্রশ্ন, এই বিপদ থেকে রক্ষা পাওয়া কীভাবে সম্ভব? উত্তর একটাই—ধূমপান ছাড়ুন।

ইয়ে দোস্তি…, আহমেদাবাদের রাস্তায় একই বাইকে হেলমেটবিহীন চার যুবক

ফের একবার ট্রাম্প-মোদি সাক্ষাতের সম্ভাবনা, ডিসেম্বরে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী 

Oppo Reno 5G ফোনে ১৫ হাজার টাকার ছাড়, কোথায় মিলছে এই দুর্দান্ত অফার?

দশভূজা নন, দ্বিভূজা দুর্গা! ব্রহ্মবাড়ির পুজোয় আজও বেঁচে শতাব্দী প্রাচীন ঐতিহ্য

বর্গির হানা থেকে দেশভাগ, ফরিদপুরের শিকড় আঁকড়ে আজও অমলিন সেনগুপ্ত বাড়ির পুজো

চারা কিনতে হবে না! রান্নাঘরের জিনিস দিয়েই ফলবে নতুন গাছ, রইল সহজ উপায়

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর