Loading live market data...
Loading active stocks...
Connecting...

পুজোর মুখে খুশির খবর, 20 হাজার পর্যন্ত সস্তা হল Royal Enfield-এর জনপ্রিয় বাইক

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশীয় গাড়ির বাজারে সুখবর বয়ে এনেছে কেন্দ্রীয় সরকারের পণ্য পরিষেবা কর (জিএসটি) কাঠামোর সংস্কার। নয়া কর কাঠামোয় ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের উপর ২৮ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১৮ শতাংশে। ফলে গাড়ি নির্মাতা সংস্থাগুলির কর্তাদের মুখে হাসি চওড়া হয়েছে।

এবার উ‍ৎসবের মুখেই জনপ্রিয় দ্বিচক্রযান নির্মাতা সংস্থা Royal Enfield তাদের জনপ্রিয় মডেল Bullet, Classic, Hunter, Meteor এবং Goan Classic-এর দাম কমানোর ঘোষণা করেছে। আগের তুলনায় ৮ থেকে ৯ শতাংশ পর্যন্ত সস্তায় পাওয়া যাবে ওই জনপ্রিয় মোটরবাইকগুলি।  উদাহরণ হিসেবে বলা যায়, Hunter 350 Factory ভ্যারিয়েন্টের দাম আগের ₹১,৪৯,৯৯০ টাকা থেকে কমে হয়েছে ₹১,৩৭,৬৫০ টাকা। অন্যদিকে Bullet 350-এর বিভিন্ন ভ্যারিয়েন্টে ১৪ থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত হ্রাস করা হয়েছে। Meteor 350 Supernova বা Classic 350-এর Chrome ভ্যারিয়েন্টেও প্রায় একই রকম হ্রাস হয়েছে।

এই পরিবর্তনে দেশের মধ্যবিত্ত বাইকপ্রেমীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। কারণ, Royal Enfield-এর ৩৫০ সিসি বাইকগুলি দীর্ঘদিন ধরেই ভারতীয় বাজারে “এন্ট্রি-প্রিমিয়াম সেগমেন্টের” প্রথম সারির নাম। নতুন দামে এগুলি অনেকের জন্যই আগের চেয়ে সহজলভ্য হয়ে উঠবে।তবে সুখবরের পাশাপাশি কিছুটা অস্বস্তির খবরও আছে। ৬৫০ সিসি এবং তার বেশি ক্ষমতার মডেলগুলোয় দাম বেড়ে গেছে প্রায় ৭ শতাংশ। Interceptor 650, Continental GT 650, Super Meteor 650 কিংবা Himalayan 450 এখন আগের তুলনায় বেশি দামে কিনতে হবে। ফলে প্রিমিয়াম বাইক ক্রেতাদের পকেটে চাপ বাড়তে চলেছে। সামগ্রিকভাবে, জিএসটি সংস্কারের ফলে Royal Enfield বাজারে নতুন করে প্রতিযোগিতার আবহ তৈরি করেছে। যারা সাধ্যের মধ্যে শক্তিশালী বাইক খুঁজছেন, তাদের জন্য এই ৩৫০ সিসি সেগমেন্টই এখন সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠতে চলেছে।

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা