ঠাকুর দেখতে বেরিয়ে হারিয়ে গেলে আর চিন্তা নেই, ৫টি হেল্পলাইন নম্বর চালু করল লালবাজার

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো মানেই দেদার ঠাকুর দেখা। প্যান্ডেলে প্যান্ডেলে গেলে ভেঁপুর শব্দ, নাগরদোলার চড়তের থাকা মানুষের উল্লাসের শব্দের পাশাপাশি কানে আসে ‘শ্যামলী গুহ, বনগাঁ থেকে এসেছেন। আপনি সত্বর আমাদের কমিটির অফিসে উপস্থিত হন। আপনার স্বামী সুতনু গুহ আপনার জন্য এখানে অপেক্ষা করছেন’- গোছের নানা নিরুদ্দেশ বার্তা। অর্থাৎ পুজো মানেই ভিড়ভাট্টায় হারিয়ে যাওয়া। কোনও না কোনও প্যান্ডেল থেকে কারও না কারও হারিয়ে যাওয়ার খবর আসবেই। তাই পুজোয় ঘুরতে বেরিয়ে বাচ্চা বা বয়স্ক কেউ যদি কেউ হারিয়ে যান, তা হলে সঙ্গে সঙ্গেই যোগাযোগ করতে পারেন কলকাতা পুলিশের সঙ্গে। লালবাজার থেকে চালু করা হয়েছে ৫টি হেল্পলাইন নম্বর।

পুজোর পাঁচ দিনের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে লালবাজার। নম্বরটি হল ৯১৬৩৭৩৭৩৭৩। এ ছাড়াও যে কোনও সমস্যায় পড়লে যোগাযোগ করতে পারেন লালবাজার কন্ট্রোল রুমে। তার জন্যও দেওয়া হয়েছে তিনটি নম্বর। সেগুলি হল- ১০০, ০৩৩-২২৫০-৫০৯০, ০৩৩-২২১৪-৩২৩০। নিখোঁজ হয়ে যাওয়া কারও ব্যাপারে পুলিশকে জানাতে যোগাযোগ করতে পারেন লালবাজারের ‘মিসিং পার্সন স্কোয়াড’-এর সঙ্গে। সেখানকার নম্বর হল— ০৩৩-২২৫০-৫১৫৩, ০৩৩-২২১৪-১৮৩৫। দক্ষিণ ২৪ পরগনার জেলা শিশু সুরক্ষা আধিকারিকের সঙ্গেও যোগাযোগ করা যাবে। নম্বরটি হল— ১০৯৮। সব কটি নম্বরই কার্যকর করা হবে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে। চলবে ১ অক্টোবর পর্যন্ত।

এ বছর তৃতীয়া থেকে দুর্গাপুজোর ভিড় সামলাতে রাস্তায় নামছে কলকাতা পুলিশ। গত বছর পঞ্চমী থেকে রাস্তায় নেমেছিল পুলিশ। কিন্তু মহালয়ার পর থেকে মানুষজন মণ্ডপে মণ্ডপে প্রতিমা দেখতে বেরিয়ে পড়ছেন। এর ফলে যানজট এবং ভিভিআইপিদের পুজো উদ্বোধন সহ নানা বিষয়কে কেন্দ্র করে কলকাতায় সাময়িক যানজট সামলানোর ব্যবস্থা প্রশ্নের মুখে এসে দাঁড়ায়। তাই পুলিশ কমিশনার মনোজ ভার্মার নির্দেশে এবছর তৃতীয়ার সন্ধ্যে থেকেই পথে নামছে ভিড় সামলাতে কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের মোট ২১ হাজার ফোর্স রাস্তায় নামছে। শহরের বড় বড় ৭১টি পূজো মণ্ডপ ঘিরে থাকছে বিশেষ পুলিশি নজরদারি। বড় বড় পুজো মণ্ডপ গুলির আশেপাশে পণ্যবাহী যান চলাচল মহালয়ের দিন থেকেই নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। শহরে মহিলা পরিচালিত পুজো কমিটিগুলির ক্ষেত্রে বিশেষ নজরদারি ব্যবস্থা করছে লালবাজার। ইতিমধ্যে বড় বড় পুজো মণ্ডপ গুলিতে ক্লোজ সার্কিট ক্যামেরা সংখ্যায় বেশি লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে লালবাজার থেকে।

চেতলা অগ্রণী ক্লাব, সুরুচি সংঘ, বাদামতলা আষাঢ় সংঘ, যোধপুর পার্ক, কসবা সার্বজনীন, নাকতলা উদয়ন সংঘ, কুমারটুলি পার্ক, বাগবাজার সার্বজনীন, টালা প্রত্যয়, কাশি বোস লেন সার্বজনীন, কলেজ স্কোয়ার সহ শহরের বড় বড় পুজো মণ্ডপ গুলিতে অস্থায়ী কন্ট্রোল রুম তৈরি করবে লালবাজার। গোটা শহর জুড়ে ১০০বেশি পুলিশ ক্যাম্প বসানো হচ্ছে। সাদা পোশাকে পুরুষ ও মহিলা গোয়েন্দা বাহিনী অফিসারদের বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে নজরদারির জন্য মোতায়েন করা হচ্ছে।

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার