আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রেম নাকি লোভ? পঞ্জাবে বিয়ে করতে এসে মর্মান্তিক পরিণতি, মার্কিন বৃদ্ধাকে পুড়িয়ে মারল NRI প্রেমিক

নিজস্ব প্রতিনিধি: প্রেমের টানে ভারতে এসেই নৃশংসভাবে মরতে হল একজন ৭১ বছর বয়সী মার্কিন মহিলাকে। যিনি ৭৫ বছর বয়সী প্রেমিক তথা প্রবাসী ভারতীয়কে বিয়ে করার জন্যে সিয়াটল থেকে পঞ্জাবে চলে এসেছিলেন। কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার আগেই প্রেমিকের হাতে মরতে হল বৃদ্ধাকে। অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহিলাকে পুড়িয়ে মারা হয়েছে। জানা গিয়েছে, ব্রিটেনে থাকা NRI প্রেমিক তাঁর টাকা লুটে ঠকিয়েছে। ঘটনাটি ঘটেছিল, গত জুলাই মাসে। কিন্তু ঘটনাটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, জুলাই থেকে মার্কিন মহিলাটি নিখোঁজ। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমেরিকায় তাঁর পরিবার তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করতে পারছিল না। এরপরে লুধিয়ানা থানায় মহিলার বাড়ির লোকজন তাঁর নিখোঁজের এফআইআর দায়ের করে।

যেখানে সন্দেহভাজনদের নামও উল্লেখ করা হয়। পুলিশ সূত্রের খবর, নিহত মার্কিন মহিলা রুপিন্দর কৌর পান্ধে তাঁর ভারতীয় প্রেমিক চরণজিৎ সিংহ গ্রেওয়ালের আমন্ত্রণে ভারতে এসেছিলেন। যিনি মূলত লুধিয়ানার বাসিন্দা ছিলেন, এবং কর্মসূত্রে ব্রিটেনে থাকতেন। যিনি মহিলার বর হতে যাচ্ছিলেন। সেই গ্রেওয়ালই নাকি মার্কিন মহিলাকে হত্যা করেছিলেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, পান্ধেরের বোন কমল কৌর খাইরা ২৪ জুলাই তার মোবাইল ফোন বন্ধ পেয়ে চিন্তায় পড়ে যান। এরপর ২৮ জুলাইয়ের মধ্যে খাইরা নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসকে বিষয়টি অবহিত করেন। এরপর দিল্লি থেকে লুধিয়ানা পুলিশকে বিষয়টি তদন্তের জন্যে চাপ দেওয়া হয়।

অবশেষে গত সপ্তাহেই পান্ধের পরিবার তার মৃত্যুর খবর পায়। তদন্তের পর পুলিশ মার্কিন মহিলা নাগরিককে হত্যার জন্য মালহা পট্টির সুখজিৎ সিংহ সোনু নামক এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশের মতে, সোনু পান্ধেরকে তার বাড়ির স্টোররুমে পুড়িয়ে হত্যা করেছে। এবং সোনু অপরাধের কথা স্বীকারও করে নিয়েছেন। আর পুলিশ জানিয়েছে যে, সোনু সম্পূর্ণ অপরাধটি মহিলার হবু স্বামী গ্রেওয়ালের নির্দেশে করেছিলেন। যিনি পান্ধেরকে হত্যার জন্য তাকে ৫০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে পান্ধেরকে খুন করার উদ্দেশ্য কি ছিল গ্রেওয়ালের?

কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেওয়ালের উদ্দেশ্য ছিল পান্ধের সিয়াটলে ফিরে যাওয়ার আগে যেন গ্রেওয়ালকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ স্থানান্তর করে যান। কিন্তু মার্কিন মহিলা তা দিতে রাজি হননি। তাই তাঁকে পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সতীন্দর সিংহ জানিয়েছেন যে, পলাতক গ্রেওয়ালকে মামলায় সন্দেহভাজন হিসেবে নামকরণ করা হয়েছে। সোনুর প্রকাশের ভিত্তিতে ভুক্তভোগীর কঙ্কালের দেহাবশেষ এবং অন্যান্য প্রমাণ খুঁজে বের করার চেষ্টা চলছে।

Published by:

Share Link:

More Releted News:

উঠেছিল চরবৃত্তির অভিযোগও, ২৪ বছরে ১৯৭ দেশ ঘুরে স্বপ্নপূরণ বিহারের যুবকের

বোরকা পরিহিত মহিলাকে প্রকাশ্যে যৌন হেনস্থার চেষ্টা মৌলভীর, ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল

ভোট মিটতেই জামিন পেলেন আই-প্যাক কর্তা বিনেশ চান্দেল

অনলাইন গেমিংয়ে বিপুল লোকসান, নিজেকে বাঁচাতে যা করলেন যুবক…

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল ছাড়াল ১২০ ডলার

গরমকে হার মানিয়ে বিয়ের শোভাযাত্রায় চলল ‘মোবাইল কুলার’, শোরগোল নেটদুনিয়ায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ