মন্ত্রিত্ব হারাতে পারেন শান্তনু, কড়া বার্তা দিলীপের

মনে করা হচ্ছে ৫ রাজ্যের ভোট মিটলেই এই বিষয়ে কড়া পদক্ষেপ নেবেন শাহ আর নাড্ডা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ বিজেপির বিক্ষুব্ধদের প্রতি এবার বেশ কড়া মনোভাবই নিচ্ছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সেই রকম ইঙ্গিত এদিন মিলেছে দিলীপ ঘোষের তরফে। কেননা এদিন দিল্লি থেকে তিনি কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে। তিনি জানিয়েছেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী নিজেই দলে নতুন এসেছেন। বিজেপি তাঁকে পদ দিয়েছে, সম্মান দিয়েছে, মন্ত্রী করেছে। তিনি নিজেও একটি সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। ফলে এই বিষয়গুলি মাথায় রেখেই সকলের কথা বলা উচিত। বিজেপিতে নির্দিষ্ট কমিটি আছে। তার দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন। তাঁরাই পুরোটা দেখবেন। বিপ্লব করে খবরে থাকার চেষ্টা করবেন না।’ মনে করা হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে এই কড়া বার্তা দিয়েছেন দিলীপ। একই সঙ্গে সূত্রে জানা গিয়েছে, ৫ রাজ্যের ভোট মিটলেই বঙ্গ বিজেপির বিক্ষুব্ধদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সেক্ষেত্রে শান্তনু ঠাকুরের মন্ত্রিত্বে  কোপ পড়তে পারে বলে জানা গিয়েছে।

বিজেপি সূত্রে যেটা জানা গিয়েছে, বঙ্গ বিজেপির বিক্ষুব্ধরা এখন যে বিষয়টি তুলে ধরে বিক্ষোভ দেখাছেন তার পিছনে দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি সঙ্ঘেরও সমর্থন রয়েছে। বিষয়টি এমন নয় যে বাংলায় নিজের ইচ্ছামত পদ বিলি করছেন বা দলকে পরিচালিত করছেন সুকান্ত মজুমদার বা অমিতাভ চক্রবর্তী। সাম্প্রতিক কালে বঙ্গ বিজেপিতে যে নতুন সাংগঠনিক রদবদল করা হয়েছে তার সবটাই হয়েছে সঙ্ঘের নির্দেশে আর তাতে দলের কেন্দ্রীয় নেতৃত্বেরও সমর্থন রয়েছে। তাই বিক্ষুব্ধরা পদাধিকারীদের পরিবর্তনের যে দাবি তুলেছেন তা কোনও ভাবেই মান্যতা পাবে না। কার্যত বিক্ষুব্ধদের বিক্ষোভকে পাত্তা না দিয়ে তাঁদের কার্যত দলেই কোনঠাসা ও মূল্যহীন, গুরুত্বহীন করে দেওয়া বিজেপির চিরাচরিত নীতি। মনে করা হচ্ছে ৫ রাজ্যের ভোট মিটলেই এই বিষয়ে কড়া পদক্ষেপ নেবেন শাহ আর নাড্ডা। তাতেই শান্তনু ঠাকুরের ডানা ছাঁটার পাশাপাশি বিক্ষুব্ধদের আরও কোনঠাসা করে দেওয়া হতে পারে।

১৪ জুন থেকে খারাপ সময় শুরু এই ৪টি রাশির জাতকদের, জেনে নিন প্রভাব ও প্রতিকার

আজকের রাশিফল: নৈরাশ্যের মধ্যেও আশার আলো ধনু রাশির জাতকদের

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক