মুসলিমদের নিবেদন করা ফলেই হয় শ্রীরামপুরে রাজা রামমোহন রায়ের মামাবাড়ির পুজো

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে সব ধর্মের মানুষ বসবাস করেন। একের অপরের উৎসবে সামিল হতেও দেখা যায়। তবে দুর্গা দুর্গা পুজোয় খুব দেখা যায় হিন্দু-মুসলিমকে এক যোগে সামিল হতে। শ্রীরামপুরের ভট্টাচার্য পরিবার তথা রাজা রামমোহন রায়ের মামাবাড়ির দুর্গা দালানে মুসলিম সম্প্রদায়ের লোকেরা হাজির হন ফল নিয়ে। দেবী দুর্গাকে নিবেদন করা হয় সেই ফল।

শ্রীরামপুরের ভট্টাচার্য পরিবার তথা রাজা রামমোহন রায়ের মামাবাড়ির পুজো শুরু ব্রিটিশ আমলে। তখন থেকেই দুর্গা দালানে মুসলিম সম্প্রদায়ের লোকেরা ফল নিয়ে হাজির হন। সেই প্রথাই চলছে এখনও। বর্তমানে শ্রীরামপুরে যেখানে রেললাইন রয়েছে সেখানে ছিল দেশগুরু ভট্টাচার্যের বাড়ি। এই জায়গাতে ছিল হিন্দুদের টোল। পরে রেললাইন হলে বাড়িটি ভাঙা পরে এবং পাশে তৈরি হয় নতুন বাড়িটি। সেই বাড়িতে নতুজন করে খোলা হয় তল। যেখানে দীক্ষাও দেওয়া হতো। সেখান থেকেই এই বাড়ির নাম দেওয়া হয় ‘গুরু বাড়ি’। সেই বাড়িতে শতাব্দী আগে যে দুর্গাপুজো শুরু হয়েছিল তা এখনও চলছে। এই বাড়ির পুজোয় সক্রিয় অংশগ্রহণ থাকে মুসলিমদের।

উত্তর ২৪ পরগনার আমডাঙার আদাহাটায় একসময় ছিল শ্রীরামপুর চাতরার ভট্টাচার্যদের জমিদারি। সেখানের বেশিভাগ প্রজা ছিলেন মুসলিম। তাঁরাই বলতে ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজোর অধিকাংশ খরচ বহন করতেন। কালের নিয়মে বদলেছে অনেক কিছু তবে আমডাঙার বহু মুসলিম পরিবার ঐতিহ্য ও পরম্পরা মেনে এখনও পুজোর ফল নিয়ে ভট্টাচার্য বাড়িতে হাজির হয়। দেশজুড়ে সাম্প্রদায়িক হানহানি ও ধর্মীয় বিদ্বেষের খবরের আবহে এই ঘটনা সত্যিই মন ভালো করে।

শ্রীরামপুড়ে ভট্টাচার্য বাড়ির দুর্গা হয় একচালায়। মূল কাঠামোর কোনও পরিবর্তন হয় না কেবল সংস্কার হয়। দশমীর দিন গুরু বাড়ির প্রতিমাকে সবার আগে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। তারপরে অন্য ঠাকুর বিসর্জন দেওয়া হয়। বাড়ির গৃহবধূ জয়তী জানিয়েছেন, পুজোর সময় মাকে নাড়কেল নাড়ু, গজা, অন্নভোগ দেওয়া হয় যার সবটাই বাড়িতে তৈরি। বাড়ির বংশধর শুভ প্রসাদ ভট্টাচার্য বলেন রীতি মেনে রথ যাত্রার দিন কাঠামো পুজো হয়। পুজোর সময় আমডাঙা থেকে আবুবক্কর, জুলফিকারের মতো প্রজারা পুজোর ফল নিয়ে হাজির হলে যেন পুজোর সব আচার পূর্ণ হয়।

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

মোদির সঙ্গে বৈঠকে অ্যামাজন সিইও, ৪.১ লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

তারাতলা দুর্ঘটনায় প্রাণ গেল ভাটপাড়ার শ্রমিকের, শোকের ছায়া এলাকায়

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

ভূমিকম্পের আগেই ভেনিজুয়েলার নাগরিকদের সতর্ক করেছিল গুগল!

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি