শ্রাদ্ধের আগে উধাও মাথা, ব্যাপক হইচই গ্রাম জুড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, চাকুলিয়া: রবিবার শ্রাদ্ধ। তার আগে ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল গ্রামে। দেখা গেল শ্রাদ্ধ হওয়ার আগেই সমাধি থেকে তুলে নেওয়া হল মাথা। এই ঘটনায় গ্রাম জুড়ে হইহই কাণ্ড। হঠাৎ এমন ঘটনায় অবাক হয়ে গিয়েছেন সকলে। একজন মৃত মানুষের মাথা কেটে নিয়ে যাওয়া মোটেই সহজ কথা নয়। মুণ্ডহীন ধড় দেখে শিউরে উঠছেন সকলে। প্রশ্ন উঠছে সমাধি থেকে কে তুলে নিল মাথা? কীভাবে ঘটল এই ঘটনা? মৃতদেহের মুণ্ডচ্ছেদ  নিয়ে এই মুহূর্তে ব্যাপক হইচই চাকুলিয়ার লাহিলে।

শ্রাদ্ধের আগেই উধাও হয়েছে মাথা। কিছুদিন আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল। তারপর তাঁকে সমাধিস্থ করা হয়। স্বভাবতই এই ঘটনায় এলাকা জুড়ে ছরায় তীব্র চাঞ্চল্য। প্রথমে তো কেউ বিশ্বাসই করেনি। তারপর নিজের চোখে দেখে ঘটনার সত্যতা ;প্রমাণিত হয়। দেখা যায় সমাধিস্থ অবস্থাতেই রয়েছে দেহ। শুধু মাথাটি যেন কেউ কেটে নিয়ে গিয়েছে। এই ঘটনায় রবিবার প্রবল চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার বেলন পঞ্চায়েতের লাহিল এলাকায়।
জানা গিয়েছে, লাহিল এলাকার বাসিন্দা স্থানীয় মন্দিরের পুরোহিত ব্রজেন্দ্র রায়ের দিন দশেক আগে মৃত্যু হয়। রীতি মেনে গ্রামের কাছাকাছি তাঁকে সমাধিস্থ করা হয়। এদিন ছিল শ্রাদ্ধানুষ্ঠান। তার আগেই এমন ঘটনা ঘটে যাওয়ায় হতবাক সকলে। সকালে ব্রজেন্দ্র রায়ের সমাধিস্থলের মাটি আলগা হয়ে পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। তারপরই শুরু হয় হইচই। খবর দেওয়া হয় চাকুলিয়া থানায়। পুলিশ এসে সব কিছু খতিয়ে দেখে। কারা এই কীর্তির নেপথ্যে রয়েছে তা কিছুতেই বুঝতে পারছেন না গ্রামবাসীরা। ওদিকে পুলিশও সন্দীহান। শুরু হয়েছে তদন্ত।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট