দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য! ২.৩ সেন্টিমিটারের মূর্তি বানালেন শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি: আগামীকাল পূর্ণ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী। সেই ঘটনায় তাঁকে শ্রদ্ধা জানাতে ২.৩ সেন্টিমিটার উচ্চতার এক নেতাজি মূর্তি বানিয়ে তাক লাগিয়ে দিলেন উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের এক শিক্ষিকা সোমা মুখার্জী। বালুরঘাট শহরের ডাকবাংলো পাড়ার বাসিন্দা ইংরেজী মাধ্যমের ওই শিক্ষিকা এর আগেও তাঁর হাতের নিপুন শিল্পী দক্ষতায় ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাকৃতি গনেশ,  লক্ষী, সরস্বতী, কার্তিক সমেত দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। এখানেই থেমে থাকেননি,  শিক্ষকতা ও বাড়ির কাজের অবসরে চুপচাপ বসে না থেকে তাঁর শিল্পী সত্ত্বার ছোঁয়ায় গড়ে তুলেছিলেন ক্ষুদ্রাকৃতি গান্ধিজির মূর্তিও। সেই কাজের জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে তাঁকে স্বীকৃতিও দেওয়া হয়েছিল।  

সেই সব অসাধারন শিল্পকলা সৃষ্টির পর এবার দেশের সব চেয়ে জনবরণ্য নেতা সুভাষ চন্দ্র বসুর ক্ষুদ্রাকৃতি মূর্তি গড়ে সবাইকে তাক লাগিয়ে দেওয়ার পাশাপাশি সবার প্রশংসা কুড়িয়ে নিয়েছেন। বাড়ির কাজ সেরে অবসর সময়ে দীর্ঘ একমাস ধরে সোমাদেবী মাটি দিয়ে এই মূর্তি গড়ে তুলেছেন একটু একটু করে। কোভিডের কারণে এমনিতেই স্কুল বন্ধ। তাই স্কুলে যাওয়ার গল্প নেই। বাড়ির বাইরেও তিনি খুব একতা বার হচ্ছিলেন না। তাই অবসর সময়কে নষ্ট না করে তিল তিল করে গড়ে তুলেছেন তার এই অপূর্ব নিদর্শন। আগামী দিনে এই ধরনের কাজ আরও করার কথা জানিয়েছেন সোমা মুখার্জী। সেই সঙ্গে ইচ্ছা রয়েছে তাঁর তৈরি মূর্তিগুলি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করার।

Published by:

Share Link:

More Releted News:

জমায়েত ঠেকাতে লাঠি উঁচিয়ে তাড়া, কড়া ভূমিকায় কেন্দ্রীয় বাহিনী

চার ঘণ্টায় নির্বাচন কমিশনের দফতরে জমা পড়ল ২৬০ অভিযোগ, নজর তৃণমূলের

ভোট দিয়েই মৃত্যু ভোটারের, কেশপুর বিধানসভার ঘটনায় শোকে গ্রামবাসী, তোপ শিউলির

ভোট দিলেই মিলছে মুড়ি-তরকারি, ভোটারদের ‘উপহার’ কাজল শেখের

‘যাঁকে খুশি ভোট দিন!’, স্পোর্টস ম্যান স্পিরিট দেখালেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন

নওদায় তুমুল বিক্ষোভের মুখে হুমায়ুন কবীর, বোমাবাজির ঘটনায় রিপোর্ট তলব কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ