ফেলে দেওয়া জিনিস দিয়ে মাত্র ৩০০ টাকায় ৬ ফুটের দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগাল দুই স্কুল পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই স্কুল পড়ুয়ার কীর্তি এখন সকলের মুখে মুখে। দুই খুদে ফেলে দেওয়া জিনিস দিয়ে ৬ ফুটের দুর্গা প্রতিমা বানিয়ে সকলকে অবাক করে দিয়েছে। হাজার জাহার টাকা খরচ করে যেখানে দেবীর প্রতিমা তৈরি করতে হয় সেখানে মাত্র ৩০০ টাকা খরচা করেই বানিয়ে ফেলেছে মূর্তি। ওই দুই পড়ুয়া-সহ তাদের পরিবারের সদস্যরা এই মূর্তিকে বাড়িতেই নিষ্ঠাভরে পুজো করবেন।

বর্ধমানের দুই খুদে শিশুশিল্পী শৌর্যদীপ দত্ত ও স্বপ্নদীপ দত্ত বানিয়েছে ৬ ফুটের দুর্গা প্রতিমা। যাকিছু ফেলে দেওয়া হয় সেও জিনিস দিয়েই গড়ে তুলেছে প্রতিমা। বর্ধমান খাজা আনোয়ার বেড় এলাকার বাসিন্দা দুই ছাত্র। মিনিউসিপাল হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র শৌর্যদীপ দত্ত এবং খাজা আনোয়ার বেড় মধুমিতা বিদ্যামন্দিরের চতুর্থ শ্রেণীর ছাত্র স্বপ্নদীপ দত্ত। দুই ভাই তাঁদের জ্যাঠা স্বপন দত্তের কাছে আঁকা শেখে। দুই ছাত্র জানিয়েছে অভিনবত্ব ও তাঁদের শিল্পকর্মে তাদের জ্যাঠাই অনুপ্রেরণা।

শৌর্যদীপ ও স্বপ্নদীপ দুই ভাই বলেছে তাঁরা মাঝে মধ্যেই দেখেন তাদের জ্যাঠা নষ্ট হওয়া বা ফেলে দেওয়া জিনিসকে কাজ লাগাচ্ছেন। তা দিয়েই তৈরি হচ্ছে নতুন নতুন জিনিস। সেখান থেকেও অনুপ্রেরণা নয়ে মূর্তি গড়া বলে জানাচ্ছে দুই ভাই। তাঁরা তিন মাসের প্রচেষ্টায় রাস্তায় ফেলে দেওয়া পেটি ও কাগজের বাক্স জোগাড় করে প্রতিমা বানিয়েছে বলেই জানিয়েছে। যদিও এটা প্রথম নয় এর আগে তাঁরা রাস্তায় ফেলে দেওয়া পেটি ও কাগজের বাক্স জোগাড় করে অবাক করেছিল সকলকে। তবে বর্তমানে দুই খুদের কাগজের তৈরি প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে ঘনিষ্ঠ কল্যাণ শুক্লা

সিলিন্ডারের আগুনে খাটের নিচেই পুড়ে মৃত্যু ৪ বছরের একটি শিশুর

খাবারে বিষ, প্রতি বছর মৃত্যুর কোলে ১৫ লক্ষ মানুষ, অধিকাংশই শিশু

আজব শখ, জেল দেখার ইচ্ছে পূরণে নিজের স্ত্রীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, গলায় লেগিংস জড়িয়ে খুনের অভিযোগ দিনহাটায়

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের

টাকা দিতে না পারায় কিশোরীর পা ভেঙে দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল