পুজোয় শিয়ালদহ ডিভিশনে বাড়তি ৩১টি লোকাল, জেনে রাখুন কোন শাখায় বাড়ছে ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধি : বেজে গিয়েছে পুজোর বাদ্যি। পুজো মানেই রাত জেগে ঠাকুর দেখা। বাসে, ট্রেনে, মেট্রোতে করে সারারাত মানুষ উত্তর থেকে দক্ষিণে ছুটে চলে দর্শনার্থীরা। প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমে যায়। তাই এই সময় বিশেষ ব্যবস্থা করা হয় রেল বা মেট্রোর পক্ষ থেকে। সারারাত ঠাকুর দেখে সকালে ট্রেন ধরে অনেকেই বাড়ি ফেরেন। অল্প রেস্ট নিয়ে ফের বেড়িয়ে পরেন প্যাণ্ডেল হপিংয়ে। যাত্রীদের কথা চিন্তা করে সপ্তমী, অষ্টমী, নবমী সারা রাত মেট্রো চালানোর কথা ঘোষণা করেছে।

মেট্রোর পাশাপাশি রাতে ৩১টি স্পেশাল লোকাল ট্রেনের ঘোষণা করা হয়েছে। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এগুলো নাইট স্পেশাল। আগামী শনিবার ২৭ সেপ্টেম্বর রাত থেকে থেকে বুধবার ১ অক্টোবর রাত পর্যন্ত এই বিশেষ পরিষেবা পাওয়া যাবে।

জানা গিয়েছে, শিয়ালদা মেন ও নর্থসেকশনে ১৯টি অতিরিক্ত ট্রেন চলবে। রাত ৯.৪০ থেকে রাত ৩টো ১০ পর্যন্ত অতিরিক্ত ৬টি ট্রেন চালানো হবে। তারমধ্যে রয়েছে শিয়ালদহ-রানাঘাট ২টি ট্রেন। নৈহাটি-রানাঘাট ২টি ট্রেন, শিয়ালদহ-নৈহাটি ২টি ট্রেন। পাশাপাশি রাত ৯.১০ থেকে রাত ২.৫৫ পর্যন্ত শিয়ালদহ-কল্যাণী পর্যন্ত ৪টি অতিরিক্ত পরিষেবা মিলবে।  বনগাঁ-বারাসত-শিয়ালদহ রুটে মোট চারটে ট্রেন। রাত ১০টা ২০ থেকে ভোর সাড়ে ৪টে পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। শিয়ালদহ-বনগাঁ ২টি ট্রেন, শিয়ালদহ-বারাসত পর্যন্ত ২টি ট্রেন। পাশাপাশি রানাঘাট-নৈহাটি-কৃষ্ণনগরে ৫টি ট্রেন চলবে। রাত ১১টা ৪৫ থেকে ভোর ৪টে ৫৫ পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে।

সাধারণ মানুষের যাতে ঠাকুর দেখে ফিরতে কোনও সমস্যা না হয়, তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। রাতে ঠাকুর দেখে ফিরতেও যাতে মানুষেক কোনও সমস্যা না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।

শিয়ালদার দক্ষিণ শাখাতেও ১২টি অতিরিক্ত পরিষেবা মিলবে। শিয়ালদা থেকে রাত ১১.৪০ থেকে ভোর সাড়ে ৪টে পর্যন্ত চলবে ট্রেন। শিয়ালদহ-বারুইপুরের ২টি ট্রেন, বালিগঞ্জ-বারুইপুরের ৪টি ট্রেন। শিয়ালদহ-বজবজে ৬টা ট্রেন।

পুজোর সময় খুলে দেওয়া হচ্ছে শিয়ালদার প্রফুল্লদ্বার। ১ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে স্টেশনে ঢোকার সুযোগ বন্ধ হয়ে গিয়েছিল। এবার থেকে ওই গেট দিয়ে স্টেশনে ঢোকা যাবে। প্রফুল্ল দ্বারে থাকবে ৯টি নতুন টিকিট বুকিং কাউন্টার। এর মধ্যে ৭টি সাধারণ যাত্রীদের জন্য, ১টি মহিলাদের জন্য ও ১টি বিশেষ ভাবে সক্ষম মানুষজনের জন্য।

১১০০ দিন ধরে কারাগারে ইমরান খান, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, অবিলম্বে চিকিৎসার দাবি ছেলের

রাস্তায় অকারণে চালান কেটেছে ট্রাফিক! ক্ষোভে ভয়ঙ্কর কাণ্ড চালকের

‘আর তাঁর সঙ্গে অভিনয় করা হবে না’, বিজয়ের ছবি থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন আনন্দী

‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

‘বারাকপুর থেকে বাবুঘাট’, কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন কোন রুটে চলবে? আশ্বাস অর্জুনের

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু