বানভাসি কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, সিইএসসির রিপোর্ট তলব হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : শহর কলকাতায় টানা বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মিছিলের ঘটনায় সিইএসসি-র কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। সোমবার রাতের বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে শহর কলকাতা। গলি থেকে রাজপথ সবজায়গাই পরিণত হয়েছে নদীতে। সেই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত মামলায় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।

পাশাপাশি কলকাতা পুরসভাকেও রিপোর্ট জমা দিতে হবে বলে জানানো হয়েছে। নিকাশি ব্যবস্থা নিয়ে পুরসভার পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানাতে হবে। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে অবস্থান জানাবে রাজ্য। আগামী ৭ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

সোমবার রাত এবং মঙ্গলবার ভোরের অতি প্রবল বৃষ্টিতে বানভাসি কলকাতাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে আট জনের।  কালিকাপুর, গড়িয়াহাট, বেনিয়াপুকুর, বেহালা, মোমিনপুর, বালিগঞ্জ, বেহালা, নেতাজিনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে একাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নেতাজিনগরে একজন সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। জমা জলের মধ্যে সাইকেল চালাতে গিয়ে ব্যালেন্স হারিয়ে বিদ্যুতের খুঁটি ধরতে চান। সেই সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার। কালিকাপুরেও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে,  মৃত ব‍্যক্তির নাম রাম গোপাল পণ্ডিত। রাস্তায় ঝুলঝিল বিদ‍্যুতের তার। সাইকেল নিয়ে রাস্তা পারাপার করতে গিয়েই ঘটেছে মারাত্মক বিপদ। পাশাপাশি শহরে আরও খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। সিইএসসিকে কলকাতা শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল।

শহর কলকাতায় প্রবল বৃষ্টিতে জমা জলে বিদ্যুৎ সৃষ্টি হয়ে মৃতদের পরিবারদের আর্থিক সাহায্য করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, মৃতদের পরিবার কিছু দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে রাজ্যের পক্ষ থেকে। পাশাপাশি সিইএসসিকে মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার আর্জি করেছেন তিনি। কিন্তু সিইএসই চাকরি না দিলে রাজ্যের পক্ষ থেকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি সিইএসসিকে পরিবার পিছু ৫ লক্ষ টাকা দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি