আনোয়ার শাহ রোডে আগুন, দাউ দাউ করে জ্বলছে হোটেল

Share:

নিজস্ব প্রতিনিধি: আনোয়ার শাহ রোডের কাছে একটি হোটেলে আগুন। দাউ দাউ করে জ্বলছে হোটেল। ঘটনাস্থলে যায় দমকলের ৫ টি ইঞ্জিন। হোটেলের চারতলায় আগুন লাগে। নীচে এসির কাজ চলছিল। সম্ভবত সেখান থেকেই শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। হোটেলের মধ্যে কেউ আটকে রয়েছেন কিনা তা জানার চেষ্টা চলছে।

জনবহুল এলাকার মধ্যে হোটেলে আগুন ধরে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মুহূর্তে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ৪৫ মিনিট পার করেও এখনও পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে তার জন্যই চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। জানা যাচ্ছে হোটেল থেকে সবাইকে বের করে আনা হয়েছে। কিন্তু তারপরেও কেউ কোথাও রয়েছেন কিনা তার জন্য খোঁজ চালাচ্ছে দমকল। আগুন কিভাবে লাগলো তা এখনো নিশ্চিত যায়নি। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর বিষয়টি সম্পর্কে আরও জানা যাবে। তবে রুফটপে অস্থায়ী নির্মান চলছিল বলে খবর। সেখান থেকেই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে।

কিছুদিন আগেই বাইপাসের ধারে প্লাস্টিকের গোডাউনে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় একাধিক ঝুপড়ি। জেডব্লিউ ম্যারিয়ট হোটেলের পিছনের অংশের গলিতে আগুন লেগেছিল। প্রথমে  স্থানীয়রাই এই আগুন নেভানোর চেষ্টা করে। আগুন লাগার সঙ্গে সঙ্গে সব কিছু গ্রাস করে নেয় লেলিহান শিখা। মিটারঘর থেকে আগুন লেগেছিল। কারখানা বলে সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ রাখা ছিল। তার ফলে আগুন ছড়িয়ে পড়ে খুব সহজেই।

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?