নিঃশব্দে পাহাড়ি নদীর সঙ্গে প্রকৃতিকে উপভোগ করতে চান, ঘুরে আসুন ডুয়ার্সের অফবিট এই গ্রামে

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুল-কলেজের পুজোর ছুটি পরে গিয়েছে। শহরের এই ব্যস্ততা কোলাহল ভালো লাগছে না, ভাবছেন কোথায় যাব? তিন দিনের মধ্যে কম খরচে মধ্যে ঘুরে আসার জায়গা খুঁজছেন। সেই সঙ্গেই চাইছেন পাহাড়, ঝর্না, জঙ্গলকে এক সঙ্গে উপভোগ করতে। তাহলে উত্তরবঙ্গের এক অফবিট ঠিকানা, বুড়িখোলা হতে পারে আপনার জন্য একেবারে আদর্শ গন্তব্য। যেখানে আপনজনের সঙ্গে নিঃশব্দে প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। তাহলে আর দেরি কেন, জেনে নিন বিস্তারিত সব তথ্য।

বর্ষায় ডুয়ার্সের সৌন্দর্য অপরূপ। এখনও হচ্ছে বৃষ্টি। যেদিকে চোখ যাবে সেদিকেই শুধু সবুজ। সেই সঙ্গেই রয়েছে পাহাড়ি নদী, বন্যপ্রাণ আর নিস্তব্ধতা। তারই কোলে রয়েছে ছোট্ট গ্রাম বুড়িখোলা যা মালবাজার থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে। যাঁরা প্রকৃতির প্রেমে পড়ে থাকতে চান তাঁদের কাছে এই জায়গা স্বর্গের সমান। প্রকৃতির বুকে কান পাতলেই শোনা যাবে ঝরনার শব্দ, পাখির ডাক।

বুড়িখোলা কীভাবে যাবেন?

ট্রেন দিয়ে গেলে নামতে হবে নিউ মাল জংশন বা মালবাজার স্টেশনে। সেখান থেকে গাড়িতে করে ডামডিম হয়ে রওনা দিতে হবে বুড়িখোলার দিকে। গরুবাথানের একটু আগেই ডানদিকে মোড় মোড় নিলেই পৌঁছে যাবেন বুড়িখোলা। আর যদি নিজের গাড়িতে যেতে চান তাহলে মালবাজার পেরিয়ে ডামডিম, গরুবাথান রাস্তা ধরে এগিয়ে যেতে হবে।

থাকবেন কোথায়?
গ্রামের মাঝে রয়েছে ‘বুড়িখোলা ইকো ট্যুরিজম হোমস্টে’ নামের হোমস্টে। একটি হোমস্টে রয়েছে সেখানে। তাই যাওয়ার আগে বুক করে যেতে হবে।

কি কি দেখতে পাবেন?
কূল কূল শব্দে এক পাহাড়ি নদী বয়ে চলেছে হোমস্টের সামনে দিয়ে। নদীর ওপারে রয়েছে হাতি, ময়ূর সহ নানা বন্যপ্রাণের আশ্রয়স্থল। ভাগ্য সদয় হলে তাদের দেখা পেতে পারেন। পাশেই রয়েছে শাকামার জঙ্গল যা পর্যটকদের জন্য খুলে যায় ১৫ সেপ্টেম্বরের পর থেকেই। সেখানে জিপ সাফারিতে দেখা মিলতে পারে বুনো হাতি, ময়ূর, নানা প্রজাতির পাখি। প্রকৃতিকে এত কাছ থেকে ছুঁয়ে দেখার সুযোগ মিলবে বুড়িখোলাতেই। তাই দেরি না করে হোমস্টে বুক করে এখনই বেরিয়ে পড়ুন প্রকৃতিকে উপভোগ করতে।

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে