জুবিন গর্গের মৃত্যুকাণ্ডের তদন্তে বিচারবিভাগীয় কমিশন গড়ল অসম সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠনের ঘোষণা করলেন আসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আজ শুক্রবার (৩ অক্টোবর) তিনি ওই বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠনের কথা ঘোষণা করে জানান, ‘গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি সৌমিত্র শইকিয়া কমিশনের নেতৃত্বে থাকছেন।’ উল্লেখ্য, ইতিমধ্যেই প্রয়াত গায়কের মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে সিআইডি। জুবিনের ব্যান্ডের দুই শিল্পী শেখরজ্যোতি গোস্বামী সহ চার জনকে গ্রেফতারও করা হয়েছে। যদিও স্বামীর মৃত্যুর ঘটনার তদন্তে বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছিলেন প্রয়াত গায়কের স্ত্রী গরিমা শইকিয়া।

সিঙ্গাপুরে নর্থইস্ট ফেস্টিভ্যালে গান গাইতে গিয়েছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গ। গত ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিং করতে গিয়ে সমুদ্রের নিচেই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত সিঙ্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শেষ মুহূর্ত পর্যন্ত তাঁকে প্রাণে বাঁচানোর চেষ্টা করে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। জুবিন গর্গের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গভীর শোকে মুহ্যমান হয়ে পড়েন তাঁর অগণিত শিষ্যরা। জনপ্রিয় সঙ্গীতশিল্পীর মৃত্যুর ঘটনা নিয়ে অতি সক্রিয় হয়ে পড়েন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। একাধিক এফআইআর দায়ের করা হয় অসমের বিভিন্ন থানায়। যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল তাদের মধ্যে ছিলেন নর্থইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহান্ত ও জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা। এমনকি গায়কের মৃত্যুর ঘটনা যে স্বাভাবিক নয় তা প্রমাণে বিশেষ তদন্তকারী দল গঠনও করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী।

তবে হিমন্তের এই অতি সক্রিয়তা পছন্দ করেননি প্রয়াত গায়কের  স্ত্রী গরিমা শইকিয়া। তিনি সমস্ত এফআইআর প্রত্যাহারের আর্জি জানিয়েছিলেন। সেই সঙ্গে জুবিনের মৃত্যু নিয়ে কোনও নোংরা রাজনীতি না করারও কাতর অনুরোধও জানিয়েছিলেন গরিমা। যদিও গায়ক পত্নীর সেই আর্জিতে সাড়া দেননি অসমের মুখ্যমন্ত্রী। অন্যদিকে, জুবিনের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধৃত শেখরজ্যোতি গোস্বামী ও সঙ্গীতশিল্পী অমৃতপ্রভা মহান্তকে এদিন ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি