রেজিনগরে বোমা বিস্ফোরণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, মাটি খুঁড়তেই বেরিয়ে এল দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, রেজিনগর : উৎসবের মরশুমে রেজিনগরে বোমা বিস্ফোরণ। এই বিস্ফোরণকাণ্ডের পর খোঁজ ছিল না ওসমান মণ্ডল নামে এক যুবকের। এই বিস্ফোরণের ঘটনায় ভাগীরথির পাড় থেকে উদ্ধার ওসমানের দেহ। নদীর পাড়ে পরিত্যক্ত জায়গা দেখে ওসমানের দেহ পুঁতে দেওয়া হয়েছিল। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বিস্ফোরণের পরে গুরুতর জখম হয়েছিলেন ওসমান। ঘটনা ধামাচাপা দিতেই দেহ পুঁতে দেওয়া হয় পরিত্যক্ত এলাকায়। দেহ লোপাটের ইচ্ছেই ছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জায়গা দেখে দেহ তুলেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর আসল কারণ জানতে রিপোর্ট হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করছে পুলিশ। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার রাতে আচমকাই কেঁপে ওঠে রেজিনগরের ছেতিয়ানি এলাকা। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলের আশেপাশে এলাকার বাড়িঘরও কেঁপে উঠেছিল। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে কেউ বাড়ির বাইরে বের হতে চাননি। রীতিমত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ছেতিয়ানি এলাকা। সেখানে বোমা বাঁধার কাজ চলছিল বলে জানা গিয়েছে। ঘটনার পরল থেকেই নিখোঁজ ছিলেন ওসমান মণ্ডল। পরিবারের দাবি ওসমান বিশ্বাস হয়তো মারা গেছে। ওসমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। কাজের কথা বলে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। রেজিনগর থানা এলাকার তকিপুরের বাসিন্দা ওসমান বিশ্বাস। তিনি ছেতিয়ানি গ্রামে এসেছিলেন। জঙ্গলের আড়ালে  বোম বাধার কাজ চলছিল। বিস্ফোরণের পরে গোটা এলাকায় ছড়িয়ে রয়েছে সকেট বোমার সরঞ্জাম। ৩ জার বোমা উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।

পুরোহিত ডেকে জীবিত মেয়ের শ্রাদ্ধ ও পিণ্ডদান করলেন বাবা, কেন এমন কঠিন সিদ্ধান্ত?

ভাঙনের মরশুমে উঠছে বাইপাসের তৃণমূলের কার্যালয়, বাড়ির দখল নিলেন মালিক

গুজরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ৫, আহত বহু

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

আর জি করে রোগীর মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার সিআইএসএফ জওয়ান

মেসি ম্যাজিকে খড়কুটোর মতো উড়ে গেল আলজেরিয়া

‘শরীরে মারাত্মক যন্ত্রণা’, গুরুতর অসুস্থ সোনু নিগম, ভক্তদের কী প্রতিশ্রুতি দিলেন?

প্রায় অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি, কোথায় পাবেন?

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

BSNL এর আকর্ষণীয় অফার, ২৪৯ টাকার রিচার্জে মিলবে ৩৫ দিনের ভ্যালিডিটি

বর্ষায় বেড়ানোর পরিকল্পনা করছেন? জেনে নিন সেরা ৮ গন্তব্যের খুঁটিনাটি

বর্ষার মরশুমে ঘুরে আসুন সবচেয়ে মোহনীয়  ৬ জলপ্রপাত