আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিয়রে নির্বাচন, তিনদিনের গোয়া সফরে অভিষেক

নিজস্ব প্রতিনিধি: পাখির চোখ গোয়া। আগামী ১৪ ফেব্রুয়ারি পশ্চিম ভারতের সমুদ্র সৈকত রাজ্যে বিধানসভার ভোট। ৪০ আসনের বিধানসভা ভোটে হাল ছাড়তে নারাজ তৃণমূল। মরিয়া হয়েই বিগত কয়েকমাস ধরে গোয়ার মাটি কামড়ে পড়ে রয়েছে ঘাসফুল শিবির। গত সপ্তাহেই ৪০ আসনের প্রার্থী তালিকাতে প্রার্থী প্রকাশ করেছে ঘাসফুল শিবির। যেহেতু ৩১ আসনে তৃণমূল ও ৯ আসনে মহারাষ্ট্র গোমন্তক পার্টির জোট রয়েছে। তাই ৩১ আসন দখলেই জোর দিচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। তাই তিন সেনাপতিকে মাঠে নামিয়েছেন গোয়ায়। মহুয়া মৈত্র, সুস্মিতা দেব ও সৌরভ চক্রবর্তী, তিনজনকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে গোয়ার সংগঠনের ক্ষেত্রে। প্রার্থী তালিকাতে রয়েছেন প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও ও আলেমাও চার্চিল। তারকা প্রচারক হিসেবে ৩০ জনের নাম চূড়ান্ত হয়েছে যাতে রয়েছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, লিয়ান্ডের পেজ’দের মত তারকাদের।

তাই ফের গোয়া সফরে যাচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সোমবার দুপুরেই কলকাতা থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা দেবেন অভিষেক। আগামী তিনদিন সেখানেই থাকবেন। খতিয়ে দেখবেন প্রচার কৌশল। রণনীতি তৈরি করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিন দিনের এই গোয়া সফরের মধ্যেই আরও বেশ খানিকটা প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস। পূর্ণাঙ্গ প্রার্থী তালিকাও প্রকাশিত হওয়ায় সম্ভাবনা থাকছে। এদিন থেকেই গোয়াতে মনোনয়নের দিন শুরু হচ্ছে। সেই দিকেও নজর রয়েছে অভিষেকের। তৃতীয় দফার প্রার্থী তালিকা নিয়েও নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গিয়েছে। খতিয়ে দেখবেন গোয়ার ভোট প্রস্তুতিও। ২৬ জানুয়ারি রাজ্যে ফিরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ