WBPS,WBCS এবং সেনাবাহিনীতে ট্রেনিং এর প্রলোভন দেখিয়ে ৫০০ জনকে প্রতারণা, গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি মোহনপুর: ৭ দিনের WBPS,WBCS এবং পুলিশের ট্রেনিং পাশাপাশি , ভারতীয় সেনাবাহিনীর ট্রেনিং ও চাকরি এর নামে প্রতারণার চক্র ফাঁস ব্যারাকপুরে। ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের মোহনপুর থানা(Mohonpur P.S.) এলাকায়,৩০০ এর বেশী যুবক যুবতির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ। গ্রেফতার দুই প্রতারক। পুলিশ সূত্রে জানা গেছে,৭ দিনের পুলিশ এবং আর্মির ট্রেনিং এর নাম করে প্রত্যেকের কাছ থেকে হাজার-হাজার টাকা হাতিয়ে প্রতারণা করে ৫০০ জন যুবক যুবতিকে। বৃহস্পতিবার গভীর রাত থেকেই এই ঘটনা ঘটায় চিন্তিত এলাকার বাসিন্দারা।ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর শিউলি (Siuli)এলাকায় মহোনপুর থানার অন্তর্গত এলাকায়।

তবে এই ঘটনায় আতংকিত এলাকাবাসী।স্থানিয় বাসিন্দারা জানাচ্ছেন হঠাৎ এলাকার বাসিন্দাদের কাছ থেকে বেশি বেশি টাকা দিয়ে ঘর ভাড়া নেবার অফার দিচ্ছিল। এরপর ক্লাবের মাঠ পরিস্কার করে দিয়েছে।কিন্তু এই রকমের ফেক এডুকেশন সেন্টার (Fake Education Center)চলছিল তা বোঝা যায়নি।তবে এই নিয়ে আতঙ্কে মুখ খুলতে নারাজ ভুক্তভোগী শিক্ষার্থীরা।তারা ক্যামেরার সামনে মুখে কুলুপ এঁটেছেন।তবে এই ঘটনায় গ্রেফতার দুজন।এদের নাম গোপাল দাস এবং নির্মল মাইতি। মোহনপুর থানার পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এই চক্রে আর কারা যুক্ত আছে তা জানার চেষ্টা করছে পুলিশ। কতদিন থেকে এই চক্র আর কোথায় কোথায় সক্রিয় ছিল এবং রয়েছে তাও জানার চেষ্টা করছে পুলিশ।

স্থানীয় শিউলি পঞ্চায়েত প্রধান জানান, পুলিশ প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। অরুন ঘোষ শিউলি পঞ্চায়েত প্রধান দাবি করেন, এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের প্রত্যেককে গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া উচিত। এই চক্রের পেছনে বড় মাথা আছে বলে তিনি দাবি করেন। এলাকায় প্রশাসনকে আরো সতর্ক এবং সজাগ হতে হবে বলে তিনি বলেন। ওই বাড়িটিতে সেনাবাহিনীর ট্রেনিং হতো বলে সকলে জানতো। কিন্তু সেখানে যে ভিন রাজ্যের যুবক – যুবতীদের প্রতারণার সেন্টার খোলা হয়েছে তা কেউই বুঝতে পারেননি।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়