শুভমন যেন ‘অশ্বমেধ ঘোড়া’! অধিনায়ক হিসেবে ঘরের মাঠে প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকালেন গিল

এশিয়া কাপে তেমন দাপট দেখাতে পারেননি শুভমন গিল। কিন্তু জাতীয় দলের ক্যাপ্টেন হওয়ার পর থেকেই দাপট দেখাচ্ছেন এই তরুণ ক্রিকেটার।

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়া কাপে তেমন দাপট দেখাতে পারেননি শুভমন গিল। কিন্তু জাতীয় দলের ক্যাপ্টেন হওয়ার পর থেকেই দাপট দেখাচ্ছেন এই তরুণ ক্রিকেটার। দিল্লির স্টেডিয়ামে চলছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে ১৪০ রানে জিতে এগিয়ে গিয়েছিল ভারত। ভারতীয় স্পিনারদের বোলিংয়ে দাপট দেখাতে পারেননি ক্যারাবিয়ান খেলোয়াড়রা। যা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে ক্রিকেটপ্রেমী রা। যাই হোক, গতকাল ভারতের তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন। আজ দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকালেন শুভমন গিল।

জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবে প্রথমেই যেতে হয়েছিল ইংল্যান্ড সফরে। এখানে ছিলেন না ভারতীয় দলের সিনিয়ররা অর্থাৎ বিরাট কোহলি এবং রোহিত শর্মা। দলের একা দায়িত্ব নিয়ে ইংল্যান্ডকে দুরমুশ করে দেশে ফিরেছেন তিনি। পেয়েছেন ফুল মার্কস। ২-২ ড্রয়ের পাশাপাশি ব্যাট হাতেও দুরন্ত ফর্মে ছিলেন শুভমন। এবার ঘরের মাঠে জ্বলে উঠলেন এই তরুণ তুর্কি। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকালেন শুভমন। ভারতীয় টেস্টে ক্যাপ্টেন হওয়ার পরে দেশের মাটিতে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি। এদিন ১৭৮ বলে ১০০ রান করলেন শুভমন। পাশাপাশি ৫১৮-৫ স্কোরে প্রথম ইনিংস ডিক্লেয়ার করল ভারত।

আজ ব্যাট হাতে মাঠে নামার পর থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন শুভমান গিল। ৯৫ বলে তিনি হাফ সেঞ্চুরি করেন। লাঞ্চব্রেকের পর দ্বিতীয় সেশনের শুরু থেকেই রানের গতি বাড়ান তিনি। অবশেষে ১৭৮ বলে সেঞ্চুরি পূর্ন করলেন শুভমন গিল। টেস্ট কেরিয়ারে এই নিয়ে ১০ নম্বর সেঞ্চুরি করলেন শুভমান। আর ক্যাপ্টেন হওয়ার পরে এটাই তাঁর পঞ্চম সেঞ্চুরি। ক্যাপ্টেন হওয়ার পরে ব্যাটে ধার যেন তাঁর ক্রমশই বাড়ছে। এদিন ধ্রুব জুরেলকে সঙ্গে জুটি বেঁধে ওয়েস্ট ইন্ডিজকে বড় রানের লক্ষ্য দিলেন শুভমন গিলরা। একেবারে হাত খুলে খেলেছেন তিনি। ১৩২তম ওভারে ৫০০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারতের। তবে রোস্টন চেসের বলে বোল্ড হন ধ্রুব জুরেল। এরপর রানের গতি বাড়ান শুভমান। ১৯৬ বলে ১২৯ রান করে অপরাজিত থেকে দলকে অনেকটা এগিয়ে দিলেন অধিনায়ক।

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! ‘হেরো’ অপবাদ ঘুচিয়ে বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের

তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন নন্দীগ্রামের পুণ্যার্থী, জখম ২

আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের

সম্পত্তি নিয়ে বিবাদ, রাগে আড়াই বছরের সন্তানকে গলা টিপে খুন ‘গুণধর’ বাবার, চাঞ্চল্য বাদুড়িয়ায়

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা

সাড়ে তিন মাস বাদে বাড়ি ফিরল পোষ্য, মানত পূরণে ৬০ কিমি হেঁটে মন্দিরে মালিক

টুলু মণ্ডলকে ঘিরে বিতর্কের মাঝে ক্লোজ মহম্মদবাজারের দুই সাব ইন্সপেক্টর

গায়কের পর অভিনেতা, মিউজিক ভিডিওতে অভিনয় করলেন দিলীপ

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

হুমকি পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক! নিরাপত্তা বাড়ল প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের

রাম মন্দির ট্রাস্টে বড় রদবদল, ‘পালক’ পদ ছাড়লেন আরএসএস নেতা ভাইয়াজি যোশী

মুক্তির আগেই বিতর্কে ‘রামায়ণ’, নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসঙ্ঘের