‘তোমার চরণই আমার স্বর্গ’, ‘করবা চৌথে’ হিনাকে পায়ে হাত দিয়ে প্রণাম, নজর কাড়লেন অভিনেত্রীর স্বামী

অভিনেত্রীর সকল বিপদে পাশে থেকেছেন তাঁর স্বামী রকি। সেই ছবিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন হিনা। যাই হোক, বিয়ের পরে গতকাল প্রথম করবা চৌথ ব্রত পালন করেছেন হিনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৩ বছর প্রেমের পর গত ৪ জুন প্রেমিক রকি জয়স ওয়ালকে বিশেষ ধর্মমতে বিয়ে করেছেন অভিনেত্রী হিনা খান। বর্তমানে তিনি ক্যান্সারের চতুর্থ পর্যায়ে রয়েছেন। কিন্তু তাঁর হাসিখুশি চেহারা দেখে কেউ বলবে না যে, তিনি মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়ছেন। অথচ কেমোথেরাপিতে তাঁর চুল পড়েছে, নখের রঙ কালো হয়ে গিয়েছে। কিন্তু জীবনের সঙ্গে কিছুতেই হার মানতে নারাজ তিনি। এই রোগ নিয়েই কাজ করছেন চুটিয়ে। বলিউডের একজন স্বনামধন্য টেলিভিশন অভিনেত্রী তিনি। যদিও বর্তমানে বড়পর্দায় অভিনয় করছেন তিনি। পাশাপাশি মিউজিক অ্যালবামেও কাজ করছেন। অভিনেত্রীর সকল বিপদে পাশে থেকেছেন তাঁর স্বামী রকি। সেই ছবিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন হিনা। যাই হোক, বিয়ের পরে গতকাল প্রথম করবা চৌথ ব্রত পালন করেছেন হিনা। মুসলিম ধর্মের মানুষ হলেও তিনি হিন্দুদের সমস্ত রীতি নিষ্ঠাভরে পালন করেন। সিঁথিতে সিঁদুর পরেন। গতকাল স্বামীর মঙ্গল কামনায় উপবাস রেখেছিলেন তিনি। পাশাপাশি হাতে মেহেন্দি এঁকেছিলেন। সন্ধ্যায় কথা চাঁদ দেখার পর স্বামীকে দেখে উপবাস ভাঙেন।

 

 

View this post on Instagram

 

A post shared by 𝗥𝗼𝗰𝗸𝘆 𝗝𝗮𝗶𝘀𝘄𝗮𝗹 (@rockyj1)

তবে এদিন তাঁর সঙ্গে একটি মজার ঘটনা ঘটেছে। তিনি যেমন স্বামীকে দেখার পর তাঁকে প্রণাম করে ছিলেন। তেমনি রকিও স্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। তাঁর কাছে হিনা একজন দেবীর সমান। হ্যাঁ, অভিনেত্রী তাঁর করবা চৌথ ব্রত পালনের প্রায় ১৭ টি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।তাঁর একটিতে রকিকে অভিনেত্রীর পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গিয়েছে। হিন্দু বিবাহিত মহিলারা তাদের স্বামীকে ভগবান রূপে পূজা করেন। কিন্তু যুগ বদলেছে। স্ত্রীদেরও একই চোখে দেখা উচিত। সেটাই করে দেখালেন রকি। শুক্রবার সন্ধ্যায়, হিনার করবা চৌথের ছবিগুলির মধ্যে থেকে সবথেকে বেশি নজর কেড়েছে রকির হিনার পা স্পর্শ করার ছবিটি। এই অনুষ্ঠানে, স্ত্রীরা পুজো করেন, শ্রদ্ধা, ভালোবাসা এবং ভক্তির প্রতীক হিসেবে তার স্বামীর পা স্পর্শ করেন। কিন্তু এবার ঐতিহ্যের বিপরীতে গিয়ে, রকি হিনার সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা এবং ভালবাসা ভাগাভাগি করে নিয়েছেন, যা ক্রমবর্ধমান সামাজিক রীতিনীতির প্রতিফলন। রকি তাঁর স্ত্রীর জন্য একটি হৃদয়গ্রাহী পোস্টে লিখেছেন, “ঠিক যেমন মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল যখন শিব শক্তির সঙ্গে দেখা করেছিলেন। আমার মহাবিশ্ব, আমার জীবন ঐশ্বরিক হয়ে ওঠে যখন সে আমার সমস্ত কিছু দিয়ে আমাকে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে এবং আমাকে আরও বেশি করে তুলেছিল!”

 

তিনি আরও বলেন, “তিনি হলেন সেই দেবী যিনি তাঁর উপস্থিতি, উষ্ণতা এবং অসীম ভালবাসা দিয়ে আমার অস্তিত্বকে আশীর্বাদ করেছেন। তাঁর চরণে আমি চিরকাল শান্তিতে থাকি। তাঁর ঐশ্বরিক শক্তি আমার আত্মাকে বিকিরণ করে।” হিনা তার সোশ্যাল মিডিয়ায় একই রকম ছবি শেয়ার করে লিখেছেন, “ধন্য। যখন সত্যিকারের ভালবাসা সত্যিকারের হৃদয় খুঁজে পায়, তখন বন্ধন সীমানা ছাড়িয়ে যায়। আমাদের পৃথিবী একে অপরকে ঘিরে আবর্তিত হয় এবং প্রতিটি উদযাপন, প্রতিটি উৎসব, প্রতিটি আনন্দে, আমাদের ভালোবাসা আরও গভীর থেকে গভীরতর হয়। আমরা কেবল একে অপরের আলিঙ্গনে সুখে থাকতে চাই এবং জীবনে আমরা যা পাই তা উপভোগ করতে চাই, সাহচর্য উদযাপন করার জন্য।”২০২৫ সালের ৪ জুন এক অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে এই দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জানা যায়, হিনার জনপ্রিয় টিভি সিরিয়াল, ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর সেটে তাদের প্রথম দেখা হয়েছিল এবং বিয়ের আগে তারা ১৩ বছর ধরে প্রেম করছিলেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের