বারাসতে কালী পুজো নিষিদ্ধ, গ্রামের মানুষকে পুজো দেখতে যেতে হয় কয়েক কিলোমিটার দূরে

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগনান: বারাসতে নিষিদ্ধ কালী পুজো। এই কথা যদি বলা হয় আপনারা অবাক হয়ে যাবেন। কিন্তু এই বারাসতে বছরের পর বছর কোন কালীপুজো হয় না। বারাসতে(Barasat) কালীপুজো নিষিদ্ধ এই কথা বললে বোধহয় ভুল কিছু হবে না। কারণ এ বারাসাতে সত্যিই কালীপুজো নিষিদ্ধ। সামনে দীপান্বিতা অমাবস্যা। আর এই অমাবস্য্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে কয়েক হাজার কালী পুজা (Kali Puja)অনুষ্ঠিত হলেও উত্তর ২৪ পরগনার বারাসতের কালীপুজো ভারত জুড়ে সুনাম অর্জন করেছে। লক্ষ লক্ষ মানুষ কালী পূজো এবং তার পরের দিনগুলিতে রাতে সমবেত হন বারাসত এলাকায়। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তৈরি হয় থিমের মন্ডপ এবং প্রতিমা। আলোকসজ্জায় থাকে নানা ভেলকি। বলা ভালো উত্তর চব্বিশ পরগনার বারাসাত কালী পুজোয় থাকে জমজমাট।

কিন্তু আর এক বারাসতে কোন কালীপুজো হয় না। ওই গ্রামের মানুষজনকে কালী প্রতিমা দেখতে যেতে হয় কয়েক কিলোমিটার দূরে। আসলে যে বারাসতে কথা বলা হচ্ছে সেটি হাওড়ার একদম প্রান্তিক এলাকা শ্যামপুরের কমলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ওই এলাকার নামও বারাসত। তবে জেলা উত্তর ২৪ পরগনা নয় হাওড়া।জানা গিয়েছে, দেউলির অধিষ্ঠাত্রি দেবী বানেশ্বরীকে এলাকার মানুষ শক্তির আঁধার রূপে পুজা করে আসছেন যুগ যুগ ধরে। দেউলী সন্নিহিত বারাসত গ্রামটির সঙ্গে উত্তর ২৪ পরগনার বারাসাত যাতে গুলিয়ে না যায় তার জন্য স্থানীয়ভাবে অনেকে এই জায়গাটিকে দেউলী বারাসাত বলেন।

রূপনারায়ণের তীরবর্তী এই এলাকার অধিকাংশ মানুষ কৃষিজীবী এবং নদী থেকে মাছ ধরার উপর নির্ভরশীল হলেও অনেকে চাকরি করেন। সহজ সরল এই মানুষগুলির আবেগের কোন অভাব নেই। তাই উত্তর ২৪ পরগনার বারাসাত যখন কালীপুজোর দিনগুলিতে মাতোয়ারা থাকে তখন সাময়িক মন খারাপ কাটিয়ে ওরা পুজো দেন দেবী বানেশ্বরীর(Baneswari) কাছে। কারণ শক্তির অন্য আধার বানেশ্বরী দেবীকে এরা কালী রূপেই এ পুজো করেন। শ্যামা মায়ের রূপ দেখতে গ্রামের মানুষদের যেতে হয় কয়েক কিলোমিটার দূরে পুজো মন্ডপে। বছরের পর বছর বংশ পরাক্রমে এভাবেই ওই গ্রামে শ্যামা মায়ের কালীপুজো নিষিদ্ধ।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩