‘মসজিদে জুতো পরে হাঁটছেন?’ নেটপাড়ায় সমালোচনার ঝড় উঠতেই কী করলেন সোনাক্ষী?

আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে স্বামী জহির ইকবালের সঙ্গে জুতো পায়ে হাঁটছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ব্যাস! ভিডিও ভাইরাল হতেই রে রে করে ছুটে এলো নীতিপুলিশরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে স্বামী জহির ইকবালের সঙ্গে জুতো পায়ে হাঁটছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ব্যাস! ভিডিও ভাইরাল হতেই রে রে করে ছুটে এলো নীতিপুলিশরা। ২০২৪ সালের জুনে সাত বছরের প্রেমিক জাহির ইকবালকে বিবাহ করেন সোনাক্ষী সিনহা। যেহেতু সোনাক্ষী হিন্দু এবং জহির ইকবাল মুসলিম, তারই তাদের বিশেষ ধর্মমতে বিয়ে হয়। যদিও এ নিয়ে বহু সমালোচনার ভাগিদার হতে হয়েছিল অভিনেত্রীকে। কিন্তু কোনও কটাক্ষে কান না দিয়ে চুটিয়ে সংসার করছেন নায়িকা প্রথমে অবশ্য শোনা গিয়েছিল, মুসলিমের সঙ্গে মেয়ের বিয়ে দিতে কিছুতেই চান না শত্রুঘ্ন সিনহা এবং তাঁর ছেলেরা।

যাই হোক, বই টাউনের সবথেকে মজাদার কাপল হলেন জহির এবং সোনাক্ষী। যাঁরা সবসময় নিজেদের মধ্যে প্র্যাঙ্ক করা নিয়েই মজে আছেন। গতকাল শুক্রবার আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে সোনাক্ষী তাঁর স্বামীর সঙ্গে সফরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেখানে অভিনেত্রীকে একটি ধর্মীয় স্থানে জুতো পরে হাঁটতে দেখে সমালোচনার ধুম উঠেছে। যদিও সোনাক্ষীও উপযুক্ত প্রতিক্রিয়া দিতে পিছপা হননি। ট্রোলিং মন্তব্যে একজন লিখেছেন, “জুতা পরে মসজিদে যাওয়া অনেক বড় অপরাধ।” যার জবাবে সোনাক্ষী লিখেছেন, “আমরা জুতা পরে ভেতরে যাইনি। ভালো করে দেখো, আমরা মসজিদের বাইরে আছি।” ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিগুলি শেয়ার করে সোনাক্ষী লিখেছেন, “আবুধাবিতে শান্তি পেয়েছি।” জহিরকে বিয়ে করার পর থেকে, সোনাক্ষী প্রায়শই আন্তঃধর্মীয় বিবাহ নিয়ে অনলাইনে সমালোচনার মুখোমুখি হচ্ছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Sonakshi Sinha (@aslisona)

একটি সাক্ষাৎকারে, এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছিলেন যে, ধর্ম তাদের কারও জন্যই কোনও সমস্যা ছিল না। তিনি কখনও জহিরের পরিবারের কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপের মুখোমুখি হননি। তারা একে অপরের সংস্কৃতির প্রশংসা করেন এবং উভয় বাড়িতেই নিজের ধর্মের ঐতিহ্য পালন করেন। জহির তার সঙ্গে দীপাবলি পূজায় যোগ দেন, আর জহিরের সঙ্গে তিনি নামাজে অংশগ্রহণ করেন। তিনি আরও বলেছেন, “আমি তাদের এবং তাদের সংস্কৃতিকে সম্মান করি, এবং তারা আমাকে এবং আমার সংস্কৃতিকে সম্মান করে। তবে বিয়ে করার সবচেয়ে ভালো উপায় ছিল একটি বিশেষ বিবাহ আইন। যেখানে একজন হিন্দু মহিলা হিসেবে আমার ধর্ম পরিবর্তন করার প্রয়োজন হয় না এবং একজন মুসলিম পুরুষ হিসেবে সে একজন মুসলিম পুরুষই থাকতে পারে এবং প্রেমে পড়া দুজন ব্যক্তি বিবাহের একটি সুন্দর বন্ধন ভাগ করে নিতে পারে। তবে আমি কখনো ধর্মান্তরিত হব না। আমরা একে অপরকে ভালোবাসি, তাই আমরা বিয়ে করছি।”

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের