বিজয়ের পর ‘হবু কনে’ রশ্মিকাও বাগদানের খবর লুকোতে পারলেন না, কীভাবে টের পেলেন ভক্তরা?

এই ভিডিওতেই ঈগল চোখের ভক্তরা অভিনেত্রীর অনামিকা আঙুলে একটি বিশাল, ঝলমলে হীরের আংটি দেখতে পান, যা সোনার ব্যান্ডে সজ্জিত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার পর এবার রশ্মিকা মন্দানা। তিনিও বাগদানের খবর লুকোতে পারলেন না। ঝলমলিয়ে উঠল তাঁর আঙুলের বাগদানের আংটি। জল্পনা ছিল, ২০১৮ থেকে সম্পর্কে রয়েছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা। একসঙ্গে ঘুরেছেন, ফিরেছেন। ছুটিতেও একসঙ্গে বিদেশ ভ্রমণে গিয়েছেন। একসঙ্গে জুটি বেঁধে ছবিতেও অভিনয় করেছেন। ভক্তদের কাছে তাঁদের অনস্ক্রিন রসায়নও ফেভারিট। কিন্তু সম্পর্ক নিয়ে কখনই ঢাকঢাক-গুড়গুড় করেননি তাঁরা। জল্পনা, ৮ বছর ধরে চুটিয়ে প্রেম করছেন তাঁরা। দিন কয়েক আগেই শোনা যায় যে, চুপিচুপি বাদগদান সেরে ফেলেছেন বিজয়-রশ্মিকা। কিন্তু এ বিষয়েও কাউকে জানতে দেন নি তারকা জুটি। আংটি বদল সেরে ফেলেছেন তাঁরা। কিন্তু ট্রেন্ডিংয়ে ভেসে এখনও নিজেদের সম্পর্ক গোপন রেখেছেন জাতির ক্রাশ রশ্মিকা মন্দানা।

বোধহয় একেবারে বিয়ে করেই ভক্তদের সারপ্রাইজ দেবেন তারকা জুটি। জানা গিয়েছে, দিন কয়েক আগেই বিজয়ের হায়দারাবাদের বাড়িতে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই বাগদান সেরেছেন তারা। দেবেরকোন্ডার দলই এই জানিয়েছে যে, প্রেমিক জুটি আগামী বছর বিয়ে করবেন। এদিকে, রশ্মিকা, যিনি বর্তমানে তাঁর হরর-কমেডি ছবি থাম্মার মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার মাঝে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তার প্রিয় পোষা কুকুর, অরাকে দেখা গিয়েছে। ছবিটির ব্যাকগ্রাউন্ডে থাম্মার নতুন গান, ‘রাহে না রাহে হাম’ বাজছিল। আর এই ভিডিওতেই ঈগল চোখের ভক্তরা অভিনেত্রীর অনামিকা আঙুলে একটি বিশাল, ঝলমলে হীরের আংটি দেখতে পান, যা সোনার ব্যান্ডে সজ্জিত। আংটিটি স্পষ্টভাবে বুঝিয়েছে যে, বিজয় রশ্মিকার প্রতি তার ভালোবাসা প্রকাশে কোনও কসরত রাখেননি, যার ফলে ভক্তরা এই দম্পতির প্রেমে মুগ্ধ হয়েছেন। ভিডিওটি শেয়ার করে রশ্মিকা লিখেছেন, “শুটিং চলাকালীন এটিই ছিল ছবির প্রথম গান যা আমি শুনেছিলাম, আমি এই গানটির প্রেমে পড়ে গিয়েছি।”

 

কিছুদিন আগে, বিজয় তার পরিবারের সঙ্গে অন্ধ্রপ্রদেশে শ্রী সত্য সাই বাবার মহা সমাধিতে যাওয়ার সময় তার বাগদানের আংটিটি প্রদর্শন করেছিলেন। যাই হোক, তাদের বিয়ে আগামী ফেব্রুয়ারি মাসের অনুষ্ঠিত হতে পারে। তবে তাদের বাগদান সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি। রশ্মিকা এবং বিজয় একসঙ্গে গীতা গোবিন্দম (২০১৮) এবং ডিয়ার কমরেড (২০১৯) ছবিতে অভিনয় করেছেন, যা তাদের আরও কাছাকাছি এনেছিল। বর্তমানে রশ্মিকার বয়স ২৯ বছর, আর বিজয়ের বয়স ৩৬ বছর, তাদের বয়সের ৭ বছরের ব্যবধান। কিন্তু এখনও নিজেদের বাগদানের বিষয়ে চুপ কেন বিজয় এবং রশ্মিকা? তা নিয়েও উঠেছে প্রশ্ন! তবে এই নিয়ে দক্ষিণী বিনোদন দুনিয়ার অনুমান, এর আগেও যেহেতু এক বার বাগ্‌দান ভেঙেছে রশ্মিকার, সম্ভবত সেই কারণেই এত গোপনীয়তা বজায় রাখছেন নায়িকা। রশ্মিকার প্রথম বাগ্‌দান হয়েছিল অভিনেতা রক্ষিত শেট্টীর সঙ্গে, ২০১৭-এর জুলাইয়ে। কিন্তু ২০১৮-র সেপ্টেম্বরে তাদের সম্পর্ক ভেঙে যায়।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের