মায়ের মাথায় নেই চুল, ৫০৫ বছর ধরে হেঁস বাড়ির চাল দিয়েই দেবীর ভোগ, কোথায় জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি, সোনামুখী : দুর্গাপুজোর পর এবার আলোর উৎসবে মেতে উঠবে শহর থেকে গ্রাম। মা ফিরছেন কালিকা রূপে। রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছএ নানা ইতিহাস। রয়েছে নানা কালীকথা। এমনই ইতিহাস লুকিয়ে রয়েছে বাঁকুড়ার সোনামুখীর খ্যাপা মায়ের পুজোতে। সোনামুখীর ৫০৫ বছরের ঐতিহ্য খ্যাপা মায়ের কালীপুজো। আজও নিয়ম মেনে পুজো হয় সোনামুখী কৃষ্ণবাজারের খ্যাপামায়ের মন্দিরে।

জানা গিয়েছে, এই পুজোয় নিয়ম ও ঐতিহ্য মেনে হেঁস বাড়ির চাল দিয়েই হয় ভোগরান্না। বাঁকুড়ার সোনামুখী কালীকার্তিকের শহর বলে পরিচত। এখানে সোনামুখীর ৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণবাজার। এখানে খ্যাপা মায়ের পুজো হয়। কথিত আছে, একসময় জঙ্গলে ঘেরা ছিল এই কৃষ্ণবাজার। সেখানেই দুইবার হেঁস বংশের সদস্যরা ক্ষ্যাপামায়ের দেখা পান। তারপর থেকেই গ্রামে পুজো শুরু হয় ক্ষ্যাপাকালীর। কালীমন্দির তৈরি করে মায়ের পুজো হয়ে আসছে। এক, দুই বা ১০, ২০ বছর নয়। ৫০৫ বছর ধরে ক্ষ্যাপা মায়ের পুজো হয়ে আসছে। জাঁকজমকভাবে মায়ের পুজো হচ্ছে। এই ক্ষ্যাপাকালীপ বিশেষত্ব, মায়ের মাথায় থাকে না চুল। হেঁস বাড়ি থেকে চাল এনেই মায়ের ভোগের রান্না হয়। মা স্বয়ং হেঁস বংশের সদস্যদের দেখা দিয়েছিলেন।

জানা যায়, মা যে রূপে দেখা দিয়েছিলেন, সেই রূপেই মাকে এখনো পুজো করা হয়। মায়েরক উচ্চতাও একই রকম রাখা হয়েছে। বলা হয়ে থাকে, মা নিজে আদেশ দিয়েছিলেন, যে রূপে তিনি দেখা দিয়েছেন, সেই রূপেই তাঁকে পুজো করা হোক। সেই নিয়ম মেনে এখনও মায়ের পুজো হচ্ছে কৃষ্ণবাজারে।

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের মা হলেন বুবলী!

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়