উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল কবে? কোথায় দেখা যাবে?

Share:

নিজস্ব প্রতিনিধি :  গত মাসে পুজোর আগেই শেষ হয়েছিল উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার। এবার প্রকাশিত হতে চলেছে সেই পরীক্ষার ফলাফল। জানা গিয়েছে কালীপুজো, ভাইফোটা কাটিয়ে ৩১ অক্টোবর প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল। পরীক্ষার প্রায় ৩৯ দিন পর সেমেস্টারের ফল প্রকাশ হতে চলেছে। পাশাপাশি জানা গিয়েছে, ফল প্রকাশ হলেও হাতে মার্কশিট পাবে না পরীক্ষার্থীরা।

জানা গিয়েছে, পরীক্ষার্থীরা এবার অনলাইনে দেখতে পারবে ফল। সেখানেই জানা যাবে প্রাপ্ত নম্বর, বিষয়ের ওপরে পার্সেন্টেজ, পার্সেন্টাইল, পাশ ও ফেল। অনলাইনেই দেখা যাবে সবটা। চলতি বছরে নতুন নিয়মে হয়েছে উচ্চমাধ্যমিক। ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল পরীক্ষা। ২২ সেপ্টেম্বর শেষ হয়েছিল। এবার সেই পরীক্ষার ফলই প্রকাশিত হবে। চলতি বছরে উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী ৬ লক্ষ ৬০ হাজার। এবারের পরীক্ষার সময় ১ ঘণ্টা ১৫ মিনিট। জাতীয় শিক্ষানীতি এবং রাজ্য শিক্ষানীতি মেনে হয়েছে এই পরীক্ষা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, এবার চেষ্টা করা হচ্ছে ৩১ অক্টোবর তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশ করার।

এই প্রথমবার স্কুল স্তরের কোনও পরীক্ষায় পরীক্ষার্থীরা  ওএমআর শিটে পরীক্ষা দিয়েছে। প্রচলিত পদ্ধতিকে ভেঙে নতুন নিয়মে হয়েছে পরীক্ষা। গোটা রাজ্যে মোট ১২২-টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছিল। প্রতি বছরের মতো এবছরও বাংলা, ইংরেজি, হিন্দি ও অলচিকি ভাষায় প্রশ্নপত্র তৈরি হয়েছে।

সেপ্টেম্বরে পরে মার্চে হবে ফের উচ্চমাধ্যমিকের সেমিস্টারের পরীক্ষা। দু’টি পরীক্ষার প্রাপ্ত নম্বরের যোগফলেই উচ্চমাধ্যমিকের ফাইনাল রেজাল্ট পাওয়া যাবে। শিক্ষা সংসদের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। যেকোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল প্রতিটি পরীক্ষাকেন্দ্রের প্রবেশপথে এবং ভেন্যু সুপারভাইজরের ঘরে সিসিটিভির ব্যবস্থা ছিল। গতবছর পর্যন্তও বছরে একবার পরীক্ষার নিয়ম চলেছে। কিন্তু এ বছর সম্পূর্ণ আলাদা এবং সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে। চলতি বছরের জুন মাসে শিক্ষা সংসদের তরফ থেকে আসা দু’টি প্রস্তাবে বলা হয়েছিল যে, এবার থেকে পড়ুয়াদের হাতে ওএমআর শিটের কার্বন কপি তুলে দেওয়া হবে।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট