জতুগৃহে পরিণত শাহজালাল বিমানবন্দর, ঢাকাগামী বিমান পাঠানো হচ্ছে কলকাতা-চট্টগ্রামে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সাড়ে তিন ঘন্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের বিধ্বংসী আগুন। দমকলের ৩৬টি ইঞ্জিন বিধ্বংসী আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। দমকলের পাশাপাশি আগুন নেভানোর কাজে নেমেছে বাংলাদেশ বিমানবাহিনী ও নৌবাহিনী। ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে নিরাপত্তার ঝুঁকি না নিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বিমান চলাচল। ঢাকা বিমানবন্দরে যে সব বিমানের অবতরণের কথা ছিল তা পাঠানো হচ্ছে চট্টগ্রাম ও কলকাতায়। ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটকে ট্যাক্সিওয়ে থেকে সরানো হচ্ছে।

ঢাকা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বইগামী ইন্ডিগোর ৬ই–১১১৬ ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে। ব্যাংকক থেকে ঢাকায় আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে। দিল্লি থেকে ঢাকায় আসা ইন্ডিগোর ফ্লাইট কলকাতায় থামিয়ে দেওয়া হয়েছে। এয়ার আরাবিয়ার শারজা থেকে ঢাকা আসা ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। হংকং থেকে ঢাকা আসা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের বিমানটি অবতরণ না করতে পেরে আকাশে চক্কর দিচ্ছে। বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে নেমেছে। ইউএস–বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট ফের চট্টগ্রামে ফিরে গিয়েছে। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের মুখপাত্র মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত আটটি বিমান চট্টগ্রামে অবতরণ করেছে। তার মধ্যে দুটি চট্টগ্রাম থেকে ঢাকামুখী ছিল। বাকি ছয়টি ফ্লাইটের একটি ব্যাংকক থেকে, আরেকটি মধ্যপ্রাচ্য থেকে ঢাকায় অবতরণ করার কথা ছিল। বাকি চারটিও আন্তর্জাতিক ফ্লাইট।’

দমকল বিভাগের মুখপাত্র তালহা বিন জসিম জানিয়েছেন ‘এদিন দুপুর ২টা ১৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের বিদেশি ক্যুরিয়ার সার্ভিসের কার্গো শাখায় আগুন লাগে। প্রচুর দাহ্য পদার্থ থাকায় নিমিষেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে আগুন। দুপুর আড়াইটে নাগাদ আগুন লাগার খবর পান দমকল কর্মীরা। শুরুতেই চারটি ইঞ্জিন পাঠানো হয়। আগুন নেভাতে হিমশিম খান দমকল কর্মীরা। পরে আরও ২৬টি ইঞ্জিন পাঠানো হয়।’ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক ও জনসংযোগ আধিকারিক মোহাম্মদ কাউছার মাহমুদ সংবাদমাধ্যমকে জানান,  ‘কার্গো ভিলেজে আগুন লাগার পরেই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। বিধ্বংসী আগুনের কারণে সাময়িকভাবে উড়ান পরিষেবা বন্ধ রাখা হয়েছে।’

 

রবি বিষ্ণোইয়ের জঘন্য বোলিং, হেরে গেল ভারত

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন দুঁদে আমলা দুষ্মন্ত নারিয়ালা

ঝোড়ো ব্যাটিং অভিষেক-শ্রেয়সের, ১৯০ রান তুলল ভারত

আদৌ বিয়ের জন্য প্রস্তুত? ছাদনাতলায় বসার আগে অবশ্যই মিলিয়ে নিন এই ১৪ লক্ষণ

‘মৃত্যুর জন্য আসছেন..,’ অস্ট্রেলিয়া সফরের আগেই মোদিকে খুনের হুমকি মুসলিম যুবকের

ভাগ্নের সঙ্গে প্রেমে মজেছিলেন মামী! মর্মান্তিক পরিণতিতে ঘর বাঁধার স্বপ্ন ভেঙে চুরমার

অভিষেক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ‘বিস্ময় বালক’ বৈভব, ২ ছক্কায় ১৪ রান করে আউট

ইতিহাস গড়লেন বৈভব, ভেঙে দিলেন শচিন তেন্ডুলকর-শেফালি বর্মার রেকর্ড

‘চন্দ্রিমাকে বিশ্বাস করবেন না’, মমতাকে সতর্ক করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতারা

‘প্রতি ফোঁটা রক্তের হিসেব নিতে প্রস্তুত হোন’, আওয়ামী লীগ কর্মীদের বার্তা শেখ হাসিনার

বঙ্গোপসাগরে আরও জোরালো নিম্নচাপ, রবিবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা!

শুভেন্দুর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, গ্রেফতার তৃণমূল কর্মী

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! একাধিক পদে চলছে নিয়োগ, জানুন আবেদনের শেষ দিন

গুলিতে মহিলা চিকি‍ৎসকের মৃত্যু: বিজেপি বিধায়কের চার বছরের জেল, ২৫ লক্ষ জরিমানা