দীপাবলিতে দেবী লক্ষ্মীকে নৈবেদ্য হিসাবে নিবেদন করুন এগুলি, সংসারে অর্থের অভাব হবে না

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ আলোর উৎসব দীপাবলি। দিকে দিকে জ্বলে উঠবে অজস্র মোমের শিখা। দূর হবে অন্ধকার, মুক্তি পাবে কলুষতা। এই বিশেষ দিনে দেবী লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পুজোর বিশেষ রীতি বর্ণনা করা হয়েছে। দেবী লক্ষ্মীর পুজোর শুভ সময় সন্ধ্যা ৭:০৮ মিনিটে শুরু হবে, চলবে রাত ৮:১৮ মিনিট পর্যন্ত। আসলে দীপাবলিতে পূর্ণ আচার-অনুষ্ঠানের মাধ্যমে দেবী লক্ষ্মীর পুজো করলে ঘরে সুখ, সমৃদ্ধি এবং সম্পদ আসে। দীপাবলিতে দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গ করা হয়। আসুন জেনে নিই দীপাবলিতে দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে কোন কোন নৈবেদ্য উৎসর্গ করা সবচেয়ে ভাল।

কেশর দিয়ে পায়েস নিবেদন – কেশরের রঙ এবং সুবাসকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এটি বাড়িতে সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসে। পায়েসে কাজু ও কিসমিস অবশ্যই দিন।

ক্ষীর- দেবী লক্ষ্মীকে উৎসর্গ করতে পারেন ক্ষীর। এই ভোগ লক্ষ্মীকে উৎসর্গ করা অত্যন্ত শুভ।

পানিফল- দেবী লক্ষ্মী পানিফল খেতে খুব ভালবাসেন। তাই দেবীকে এই ফলটি নিবেদন করতে পারেন।

নারকেল, আখ এবং ডালিম – নারকেলকে শ্রীফল বলা হয়। এর জল অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আখ ও ডালিম দেবী লক্ষ্মীর প্রিয় ফলগুলির মধ্যে পড়ে।

সাদা এবং হলুদ মিষ্টি – সাদা এবং হলুদ মিষ্টি শান্তি, পুণ্য এবং ইতিবাচক শক্তির প্রতীক হিসাবে বিবেচিত হয়। এটি ভোগ হিসেবে নিবেদন করলে পরিবারে সৌভাগ্য এবং শান্তি আসে।

পান – দেবী লক্ষ্মীর পুজোয় এর বিশেষ তাৎপর্য রয়েছে। বিশেষ করে মিষ্টি পান যা সুপারি ও অন্যান্য মিষ্টি মশলা, গোলাপজল দিয়ে তৈরি করে দেবীকে নিবেদন করুন। দেবী লক্ষ্মীকে পান উৎসর্গ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

মাখানা- দেবী লক্ষ্মীর উৎপত্তি সমুদ্র মন্থনের ফলে হয়েছিল। তাই তাঁকে সম্পদ, মহিমা এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তেমনি মাখানার উৎপত্তিও জলের সঙ্গে যুক্ত। আর জলের সঙ্গে জুড়ে থাকা যে কোনও জিনিস দেবীর অত্যন্ত প্রিয়। তাই কমলাসনাকে মাখানা নিবেদন করুন।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে