ঘরে রক্তেভেজা শিশুর দেহ, নিষ্ঠুরতার নেপথ্যে কে? জানতে আটক ৩

Share:

নিজস্ব প্রতিনিধি, সোনারপুর: সোনারপুরে শিশুকন্যার রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার শিশুর রক্তাক্ত দেহ। এই ঘটনায় দাদু-দিদা ও পরিচারিকাকে আটক করেছে পুলিশ। শিশুমৃত্যুর জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সোনারপুরের কোদালিয়া কদমতলা এলাকায়। এটি খুন নাকি দুর্ঘটনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা যায়, ঘটনার সময় বাড়িতে বাবা-মা ছিলেন না। বাড়িতে দাদু-দিদা ও পরিচারিকার কাছেই ছিল বছর ৫-র প্রত্যুষা কর্মকার। সোনারপুর থানার কোদালিয়ার কদমতলা এলাকায় তাঁদের বাড়ি। রবিবার সংজ্ঞাহীন অবস্থায় বাড়ি থেকে উদ্ধার হয় প্রত্যুষা কর্মকার নামে শিশুর দেহ। স্থানীয়রা জানিয়েছেন, আচমকা বাড়ি থেকে চিৎকার শুনতে পান তাঁরা। চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশীরা। ঘরে ঢুকতেই দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে প্রত্যুষা। দ্রুত তাকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

প্রত্যুষার মা কলকাতার এক নামী বৈদ্যুতিক বিপণিতে কর্মরত এবং বাবা একটি বেসরকারি হাসপাতালে কাজ করেন। প্রতিদিনের মতো রবিবারও তাঁরা কাজে বেরিয়ে গিয়েছিলেন। বাড়িতে ছিলেন দাদু, দিদা এবং শিশুটির দেখভালের দায়িত্বে থাকা এক মহিলা। তাঁদের সামনেই এমন ঘটনা ঘটল কীভাবে, তা নিয়েই তৈরি হয়েছে রহস্য। মৃতদেহে একাধিক ক্ষতচিহ্ন মিলেছে। সেই ক্ষতচিহ্ন কি করে শরীরে এল তা নিয়ে উঠছে প্রশ্ন। দেহে ক্ষত থাকায় খুনের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। দাদু-দিদা ও পরিচারিকাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সোমবার শিশুর ময়নাতদন্ত হবে। তারপরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছে তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই বাড়িটি সিল করে দেওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানির অভিযোগ, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ