বিয়ের প্রস্তাবে প্রত্যাখ্যাত, শিলিগুড়িতে কিশোরীর বাবা-মাকে কোপ প্রৌঢ়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি : কালীপুজোর মধ্যে মর্মান্তিক ঘটনা শিলিগুড়িতে। স্কুল পড়ুয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন প্রৌঢ়। মেনে নিতে না পেরে কিশোরীর মা-বাবার ওপরে হামলা চালানোর অভিযোগ উঠেছে। কিশোরীকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে বলে পরিবারের অভিযোগ। ঘটনার পর থেকে পলাতক গণেশ রায় নামে অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, শিলিগুড়ির খড়িবাড়ি এলাকায় গণেশ রায় নামে এক ব্যক্তি দশম শ্রেণির এক পড়ুয়াকে বিয়ের প্রস্তাব দেয়। ছাত্রীটি না করে দেওয়ার পরেও স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করত বলে জানা যায়। বাধ্য হয়ে ওই ছাত্রী বিষয়টি পরিবারকে জানায়। ছাত্রীটির পরিবার ওই ব্যক্তিকে সাবধান করে। তারপরেও থেমে যায়নি সে। ক্লাবের পক্ষ থেকে তাকে সাবধান করা হয়। তখন কিছুদিন চুপ থাকলেও ফের উত্ত্যক্ত করতে শুরু করে।

এবার ছাত্রীর বাড়িতে পৌঁছে যায় সে। প্রত্যাখ্যাত হলে ছাত্রীকে ধর্ষণের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এক কথা, দু কথায় পরিবারের সঙ্গে শুরু হয় বাদানুবাদ। আচমকাই ছাত্রীর বাবার ওপরে হামলা চালায় অভিযুক্ত। স্বামীকে বাঁচাতে এসে আক্রান্ত হন স্ত্রী। অভিযুক্ত ব্যক্তি ছাত্রীর মাকে এলোপাথারিভাবে কোপায়। এরপর পালিয়ে যায় সে। গুরুতর আহত অবস্থায় ছাত্রীর মাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চেখানেই চিকিৎসা হয়। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। আক্রমণ করার পরেই পলাতক অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। খড়িবাড়ি থানার ওসি অভিজিৎ বিশ্বাস বলেন, অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি অভিযুক্তকে গ্রেফতার করা হবে।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ