দীপাবলীতে দীঘার জগন্নাথ মন্দির আলোকিত হল ১০০৮টি প্রদীপের আলোয়

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৈরি হওয়া দিঘার জগন্নাথ মন্দিরের এখন পর্যটনদের অন্যতম পছন্দের জায়গা। আলোর উৎসবে মেতে উঠেছে গোটা রাজ্য। বাদ গেল না দিঘার জগন্নাথ মন্দিরও। কালীপুজো উপলক্ষ্যে দীঘার জগন্নাথ মন্দিরকে ১০০৮টি মাটির প্রদীপের আলোয় আলোকিত করে তোলা হয়েছে। এই অপূর্ব দৃশ্যের সাক্ষী থেকেছেন পর্যটকরা।

কালীপুজোতেও মন্দিরে পর্যটক ও পুণ্যার্থীদের ভিড় ছিল নজরকাড়া। ১০০৮টি মাটির প্রদীপের আলোয় মন্দিরের শোভা কয়েকগুণ বৃদ্ধি পেয়েজা। যা দেখে মুগ্ধ ভক্তরা। গত শনিবার থেকে বিশেষ পুজোর আয়োজন করা হয় মন্দিরে। শনিবার পালিত হয়েছে ধন ত্রয়োদশী ও গোবর্ধন উৎসব । ওই দিন মন্দিরে দুধ ঢেলে স্নান করানো হয় লক্ষ্মীর দুই রূপ কমলা ও বিমলাকে। সোমবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নানা ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজ করা হয়েছিল। সোমবার সন্ধ্যায় দেবী লক্ষ্মীর বিশেষ পুজোরও আয়োজন করা হয়। মন্দির ট্রাস্ট কমিটির অন্যতম সদস্য রাধারমণ দাস জানান প্রথমবার জগন্নাথ মন্দিরে দীপাবলি উৎসব পালন করা হয়েছে। তাই ১০০৮টি মাটির প্রদীপ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে দিঘার মন্দিরকে। ইসকনের ভক্তরা প্রদীপ দিয়ে গোটা মন্দিরকে সাজিয়ে তুলেছেন ও আলো জ্বালিয়েছেন।

চলতি বছরে দুর্গাপুজোয় পাঁচদিন মন্দিরে প্রায় সাত লক্ষ দর্শনার্থীর ভিড় জমেছিল। কালীপুজোতেও লক্ষাধিক মানুষের ভিড় হবে বলে আশা মন্দির কর্তৃপক্ষের। তাই ভিড়ের কথা মাথায় সজাগ রয়েছে জেলা পুলিশ। মন্দির চত্বর সহ দীঘার নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। পর্যটক ও ভক্তরা মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছেন। চলছে নজরদারি। এটা বলার অপেক্ষা রাখে না যে দীপাবলিতে আলোর মালায় সেজে উঠেছে দিঘার জগন্নাথ মন্দির।

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের মা হলেন বুবলী!

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়