ভাইফোটাঁয় মাতলেন রাজনেতারা, ফোঁটা নিলেন ফিরহাদ, শোভন, কাজল

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের অন্যান্য সময় তাঁরা রাজনীতিবিদ-জনপ্রতিনিধি। ভাইফোঁটার দিন তাঁরাও কারও ভাই, কারও দাদা। কেউ কেউ ফোঁটা নেন অপরিচতদের থেকেও। মেয়র ফিরহাদ হাকিম চেতলা অগ্রণী ক্লাবে বোনেদের থেকে ভাইফোঁটা নিলেন। ভাইফোঁটা উপলক্ষ্যে সকল ভাইবোনদের সম্মান রক্ষার শপথ নিলেন তিনি। মেয়র বললেন, জাত ধর্ম নির্বিশেষে সকল ভাইয়ের মঙ্গল কামনা করেন বোনেরা। তাঁদের রক্ষা করা প্রয়োজন। প্রতিবছর চেতলা অগ্রনিতে ভাইফোঁটার আয়োজন করা হয়। সেখানেই বিভিন্ন জায়গা থেকে আসা মহিলারা ফোঁটা দেন। সকলের হাত থেকেই প্রতিবার ফোঁটা নেন ফিরহাদ হাকিম। ভাইবোনের সম্পর্ক কখনও ধর্ম মানে না বলে মনে করেন তিনি।

ফিরহাদ হাকিমের পাশাপাশি এদিন বোনেদের কাছ ফোটা নিয়েছেন খড়দার বিধায়ক তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, ভাইফোঁটা তাঁর কাছে অত্যন্ত আবেগের। যেখানে যেভাবেই থাকুন না কেন, বোনের কাছে ফোটা নেওয়ার জন্য হাজির হন তিনি। উত্তর দমদম বিধানসভার সমস্ত পৌরপিতা চেয়ারম্যানকে ফোঁটা দেওয়ার আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার। সাংসদ সৌগত রায়কে ফোঁটা দিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নিমতা জোনাকির পুজো প্যান্ডেলে এই আয়োজন করা হয়েছিল। পাশাপাশি নানুর বিধানসভায় এবার ভাইফোঁটার আয়োজন করেছিলেন কাজল শেখ। এই বিধানসাভার ১৭ গ্রাম পঞ্চায়েতের সকলকে নিয়ে দিনটি পালন করলেন। বুথ সভাপতি, অঞ্চল সভাপতি সকলকেই এই অনুষ্ঠানে যুক্ত করা হয়েছে। তাঁর মুখেও শোনা গেল নারীদের সম্ভ্রম রক্ষা করার বার্তা।

এদিন নিজের ভাই ও দাদাকে ফোটা দিলেন অভিনেত্রী তথা বীরভূমের সাংসদ শতাব্দী রায়। সারাবছর তিনি জনপ্রতিনিধি হলেও, এদিন তিনি কারো বোন, কারও দিদি। দাদা ও ভাইয়ের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে চন্দনের ফোঁটা দিলেন তিনি। ফোঁটা দিয়ে দাদা ও ভাইকে নিজের হাতে মিষ্টি খাইয়ে দিলেন। অন্যদিকে, প্রতিবারের মতো এবারও ভাইফোঁটার আয়োজন করেছিল দুর্বার মহিলা সমন্বয় কমিটি। ভাইদের মঙ্গলকামনায় ফোঁটা দিদিদের। এদিনে উৎসবমুখর হয়ে ওঠে নিষিদ্ধপল্লিও। এদিন ফোঁটা দেওয়া হয়েছে সন্ন্যাস গ্রহণ করা মানুষকেও।

অলিভ অয়েল নাকি সর্ষের তেল? কোন তেল স্বাস্থ্যের জন্য উপকারী?

নিরাশ করলেন বৈভব, ১৪ রান করে ফিরলেন সাজঘরে

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী

মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’

বেবি বাম্প নিয়েই বান্দ্রায় নতুন বাড়ি দেখাশোনায় ব্যস্ত দীপিকা, গৃহপ্রবেশের প্রস্তুতি?

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ